Home জাতীয় অপরাধ পাকিস্তানে পুলিশের গাড়িতে আইইডি বিস্ফোরণ, নিহত ৩
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকদুর্ঘটনা

পাকিস্তানে পুলিশের গাড়িতে আইইডি বিস্ফোরণ, নিহত ৩

Share
Share

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খায়বার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়িকে লক্ষ্য করে শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দেরা ইসমাইল খান জেলার পানিয়ালা এলাকায় ঘটে যাওয়া এই হামলায় তিন পুলিশ সদস্য নিহত হন। ঘটনাটিকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী আক্রমণ’ বলে আখ্যায়িত করেছে স্থানীয় প্রশাসন। খবর—দ্য হিন্দু।

দক্ষিণ ওয়াজিরিস্তান সীমান্তবর্তী পাহাড়ি এ অঞ্চলে বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) গুল আলম, কনস্টেবল রফিক এবং পুলিশ ভ্যানের চালক শাকি জান।

বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পানিয়ালা ডিএসপি, স্থানীয় থানার ওসি ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন। তারা আশপাশের এলাকা ঘিরে ফেলেন এবং হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু হয়। দেরা ইসমাইল খান জেলার পুলিশ সুপার (ডিপিও) সাজ্জাদ আহমাদ সাহেবজাদা এক বিবৃতিতে বলেন, “অজ্ঞাত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এটি এক কাপুরুষোচিত ও ন্যক্কারজনক সন্ত্রাসী ঘটনা।”

খায়বার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মোহাম্মদ সোহেল আফ্রিদি হামলার নিন্দা জানিয়ে নিহত তিন পুলিশ সদস্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, দোষীদের খুঁজে বের করে দ্রুত বিচারের মুখোমুখি করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মালভিনাস ব্যানার প্রদর্শন: আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত চায় যুক্তরাজ্য

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপপুঞ্জ নিয়ে দাবি-সংবলিত ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টিনা দলের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে...

যবিপ্রবিতে বিশ্বকাপ খেলা প্রদর্শন নিয়ে ১০ শিক্ষার্থীকে শোকজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে পুনরায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শনের দাবিতে কর্মসূচি পালন করায় ১০ শিক্ষার্থীকে...

Related Articles

কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে আসায় অতিরিক্ত শুল্কের হুমকি ট্রাম্পের

কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া এবার আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্য বিরোধে নতুন মাত্রা...

একদিনে রাজধানীতে গ্রেপ্তার ৪৬৩, মামলা ৩৮

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৩ জনকে...

এবার যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’

  যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র...

সাতক্ষীরায় গ্রেপ্তার ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি

  সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অভিযান চালিয়ে ঝিনাইদহের আলোচিত আফিয়া আক্তার খুশি হত্যা...