Home আঞ্চলিক সাগরে স্পিডবোট ডুবিতে মা–মেয়ের মৃত্যু
আঞ্চলিকজাতীয়

সাগরে স্পিডবোট ডুবিতে মা–মেয়ের মৃত্যু

Share
Share

কক্সবাজারের টেকনাফ উপকূলে সেন্টমার্টিন থেকে ফেরার পথে বঙ্গোপসাগরে স্পিডবোট ডুবে মা–মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাটের অদূরে গোলারচর সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মরিয়ম আক্তার ও তাঁর শিশু কন্যা মাহিমা আক্তার। দুজনই সেন্টমার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, চিকিৎসার জন্য মা–মেয়ে টেকনাফে যাচ্ছিলেন।

স্থানীয়রা জানান, স্পিডবোটটি ডুবে যাওয়ার পর মুমূর্ষু অবস্থায় অন্তত ৮ যাত্রীকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক মরিয়ম ও মাহিমাকে মৃত ঘোষণা করেন।আহত আরও ৬ যাত্রীর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

টেকনাফ থানার ওসি জায়েদ নূর বলেন,“স্পিডবোট দুর্ঘটনায় দুই যাত্রী মারা গেছেন। অন্যরা চিকিৎসাধীন। কীভাবে নৌযানটি ডুবল, তা তদন্ত করা হচ্ছে।” স্থানীয়দের ধারণা, অতিরিক্ত যাত্রী বহন, যান্ত্রিক ত্রুটি বা উত্তাল সাগর—যে কোনো কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে।

এদিকে সোমবার সকাল থেকেই চলতি মৌসুমে কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে তিনটি জাহাজে ১,১৭৪ জন পর্যটক দ্বীপে পৌঁছেছেন। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দ্বীপে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি থাকবে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আমরা অপমানিত নই, জাগ্রত’: শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত না করার একগুঁয়েমি এবং আন্দোলনরত পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ব্রয়লার মুরগির সাথে তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি...

ট্রাম্প প্রশাসনের সমর্থন ইংল্যান্ডের দিকে, আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে নতুন আলোচনা

চলমান বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। মাঠের লড়াই শুরুর আগেই এই দ্বৈরথে প্রকাশ্যে ইংল্যান্ডের প্রতি সমর্থন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

Related Articles

টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলন, থানায় কর্তৃপক্ষের জিডি

শৃঙ্খলাজনিত কারণে প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত ও ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) পাওয়া সাবেক এক...

শিকল সাইজি’ সেজেও শেষ রক্ষা হলো না, মাগুরার ডোম মানিক হত্যার আসামি গ্রেপ্তার

মাগুরা জেলার বহুল আলোচিত ডোম মানিক লাল হত্যাকাণ্ডের দীর্ঘ ৫ বছর পর...

বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ

প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো বিষয়ে অংশ নিতে...

গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির...