Home আঞ্চলিক পেট্রল দিয়ে ভিডিও বানাতে গিয়ে দগ্ধ কনটেন্ট ক্রিয়েটর , বার্ন ইউনিটে ভর্তি
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পেট্রল দিয়ে ভিডিও বানাতে গিয়ে দগ্ধ কনটেন্ট ক্রিয়েটর , বার্ন ইউনিটে ভর্তি

Share
Share

ময়মনসিংহের গৌরীপুরের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন আগুনভিত্তিক ভিডিও কনটেন্ট তৈরি করতে গিয়ে ভয়াবহ দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ থেকে ঢাকায় এনে বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

গত শুক্রবার সকালে উপজেলার দাড়িয়াপুর ইটখলার মোড় এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় একটি পুকুরে মাচা বানিয়ে “আগুন পোহাতে পোহাতে গোসলের দৃশ্য ধারণের চেষ্টা করছিলেন আল-আমিন। পরিকল্পনা অনুযায়ী পানিতে স্বল্প পরিমাণ পেট্রল ঢেলে আগুনের ভিজ্যুয়াল ইফেক্ট তৈরি করার কথা ছিল। তবে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি পেট্রল ঢেলে ফেলায় আগুন মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তার সহকারীরা জানান, আগুনের তীব্রতা বাড়তে দেখে আল-আমিন দ্রুত পানিতে ঝাঁপ দেন। কিন্তু ততক্ষণে তার শরীরের ৩৫–৪০ শতাংশ দগ্ধ হয়ে যায়। স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত ঢাকায় রেফার করেন। বারডেম হাসপাতালের সিসিইউতে আল-আমিনের সার্বিক চিকিৎসা চলছে বলে জানিয়েছেন কনটেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি। তিনি বলেন, “চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। সবার দোয়া প্রয়োজন।”আল-আমীনের সহকারী সুবল চন্দ্র অধিকারীও জানান, দুর্ঘটনার খবর প্রকাশের পর হাজারো মানুষ সোশ্যাল মিডিয়ায় তার জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।
তার ভাষায়, “ওনার অবস্থা এখনও খুবই খারাপ। দেশবাসীর কাছে দোয়া চাই।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এনসিপি আয়োজিত পদযাত্রা সমাবেশে অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে রহনপুর রেলস্টেশন এলাকায় আয়োজিত এ...

বিশ্বকাপের মাঝে দুঃসংবাদ, ৩ বছরের কারাদণ্ড হতে পারে এমবাপ্পের

বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে প্যারাগুয়ের বিদায়ের পর শুরু হওয়া বিতর্ক এবার আইনি পর্যায়ে গড়ানোর ইঙ্গিত মিলেছে। প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিলাকে উদ্দেশ্য করে...

Related Articles

বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা?

বিশ্বজুড়ে প্রাণিজ প্রোটিনের অন্যতম প্রধান উৎস পোলট্রির মাংস। জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্যাভ্যাসের...

তিন বছর প্রবাসে স্বামী, সন্তান জন্মের গুঞ্জনে তোলপাড় লাখাই

হবিগঞ্জের লাখাই উপজেলার কাশিমপুর গ্রামে তিন বছর ধরে প্রবাসে থাকা এক ব্যক্তির...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় এইচএসসি পরীক্ষার্থীরা, ১০ ঘণ্টা পর স্থগিত আন্দোলন

প্রায় ১০ ঘণ্টা কর্মসূচি পালনের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।...

ভুল দুই প্রশ্নে এইচএসসি পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বরের ভুল প্রশ্নে সব পরীক্ষার্থীকে...