Home আন্তর্জাতিক খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি
আন্তর্জাতিকজাতীয়বিএনপিরাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

Share
Share

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (২৯ নভেম্বর) পাঠানো ওই চিঠিতে তিনি খালেদা জিয়ার সাম্প্রতিক শারীরিক অবস্থার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর সুস্থতার জন্য আন্তরিক দোয়া কামনা করেছেন

পাকিস্তান সরকারের পক্ষ থেকে পাঠানো চিঠিতে শাহবাজ শরিফ লেখেন, “আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে, এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকেও আপনার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানাই।”

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশে খালেদা জিয়ার রাজনৈতিক নেতৃত্ব ও উন্নয়ন–অবদান পাকিস্তানে গভীরভাবে মূল্যায়িত হয়। তিনি বলেন, “বাংলাদেশের উন্নয়নে আপনার অসাধারণ অবদান সর্বত্র স্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দৃঢ় ভ্রাতৃসুলভ সম্পর্ক অগ্রসর করার ক্ষেত্রে আমরা আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি।”

শাহবাজ শরিফ আরও লেখেন, “আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করি, যেন আপনি দ্রুত ও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। যাতে আপনি আপনার দল এবং আপনার মহান জাতির জন্য শক্তি ও পথনির্দেশনার উৎস হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন । সাম্প্রতি অবস্থার অবনতির কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজনৈতিক অঙ্গনসহ দেশের বিভিন্ন মহলে তাঁর সুস্থতা কামনায় দোয়া মাহফিল, প্রার্থনা অনুষ্ঠান এবং বিভিন্ন সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হার্ভার্ডে পড়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ রুপি আত্মসাৎ, প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালেন তরুণী

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ পাওয়ার স্বপ্ন এক মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সাধারণ পরিবারের এই স্বপ্ন পূরণের...

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ কোটি টাকা) মূল্যের...

Related Articles

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই...

‘ইয়ার্কির ছলে’ দেয়ালে স্লোগান লিখেছে ছাত্রীরা, বলছে স্কুল কর্তৃপক্ষ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’,...

৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে ঢোকেনি, ভবিষ্যতেও ঢুকবে না: এমপি মাসুদ

দল-মতনির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাউফলকে উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা...

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি সমাজের জন্য ভাইরাস: জামায়াত আমির

ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম নয়, বরং এটি একটি ভাইরাস, যার...

;