Home জাতীয় অপরাধ নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

Share
Share

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে তুচ্ছ ঘটনার জেরে আনোয়ার হোসেন সাব্বির (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেন । এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের চর গুল্যাখালী গ্রামের পান ব্যাপারী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। নিহত সাব্বির উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা লিটনের ছেলে।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা হলেন—ধানশালিক ইউনিয়নের পান ব্যাপারী বাড়ির বাসিন্দ আব্দুস সোবহান শামীম (৩০) এবং তার স্ত্রী ফারহানা আক্তার (২৩)।

নিহতের পরিবার জানায়, ৪–৫ দিন আগে পান ব্যাপারী বাড়ির মানোয়ারা বেগমের ক্ষেতের লাউগাছ কেটে ফেলেন শামীম। এ ঘটনায় স্থানীয়ভাবে অভিযোগ করা হলে গণ্যমান্য ব্যক্তিরা অপরাধীকে হাতেনাতে ধরার পরামর্শ দেন।

বুধবার বিকেলে আবারও একটি মরিচগাছের চারা কাটতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে শামীম। এ সময় সাব্বির তাকে বিষয়টি জিজ্ঞেস করলে শামীম ক্ষিপ্ত হয়ে সাব্বির ও তার মাকে মারধর করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে সাব্বিরকে কুপিয়ে গুরুতর আহত করেন তিনি ও তার স্ত্রী।

গুরুতর আহত সাব্বিরকে স্থানীয়রা প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। ওসি শাহীন মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শেষে দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খিলগাঁওয়ে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় একটি ভাড়া বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের...

কুর্তোয়ার চোটে সুযোগ, এক ভুলেই বেলজিয়ামের বিদায়ের খলনায়ক ল্যামেন্স

থিবো কুর্তোয়ার চোটে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে বেলজিয়ামের গোলপোস্ট সামলানোর সুযোগ পেয়েছিলেন সেন্নে ল্যামেন্স। কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চে সেই সুযোগ...

Related Articles

দীঘিনালায় বন্যাকবলিত আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যাকবলিত মানুষের মধ্যে রাতের খাবার বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ,...

রাজশাহীতে পদ্মার পানি মৌসুমের সর্বোচ্চ, ২৪ ঘণ্টায় বেড়েছে ৩১ সেন্টিমিটার

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়তে শুরু করেছে। ভারতের...

গোমস্তাপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা...

কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আবুল হাশেমকে আহ্বায়ক করে নতুন কমিটি

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিদ্যমান ৪১ সদস্যের আহ্বায়ক...