Home আঞ্চলিক সুনামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সুনামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share
Share

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গলায় শাড়ি পেঁচিয়ে আলিমা বেগম (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলিমা বেগম সৌদি আরব প্রবাসী লালন মিয়ার স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে স্বাভাবিকভাবে রাতের খাবার শেষে আলিমা নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। পরদিন সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা খোলার পর সিলিং ফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তদন্তের আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

পুলিশ জানায়, মৃত্যুর কারণ উদঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষা করছে তারা। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁর মহাদেবপুরে মামলার সাক্ষীকে কুপিয়ে জখমের অভিযোগ, এলাকায় আতঙ্ক

নওগাঁর মহাদেবপুরে মাদক-সংক্রান্ত একটি মামলার সাক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (৬...

ফিফার পরিসংখ্যান বলছে, এই বিশ্বকাপে সেরা দল আর্জেন্টিনা

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচের আগে পরিসংখ্যানেও নিজেদের আধিপত্যের প্রমাণ দিচ্ছে আর্জেন্টিনা। ফিফার সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে কোচ লিওনেল...

Related Articles

বিশ্বকাপের খেলা দেখার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ...

সিলেটে প্রেমিকের সঙ্গ না ছাড়ায় স্কুলপড়ুয়া মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে পিতা গ্রেফতার

সিলেটের বিয়ানীবাজারে নিজের কিশোরী মেয়ে রায়কা আক্তার রিয়াকে (১৭) নির্মমভাবে কুপিয়ে হত্যার...

কুমিল্লায় আজান দেওয়ার সময় হঠাৎ লুটিয়ে পড়ে ইমামের মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার বুড়িচং উপজেলায় এশার আজান দেওয়ার সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মসজিদের...