Home আন্তর্জাতিক বলিউডের ‘হিম্যান’ ধর্মেন্দ্র আর নেই: তারকাদের শোক
আন্তর্জাতিকবিনোদন

বলিউডের ‘হিম্যান’ ধর্মেন্দ্র আর নেই: তারকাদের শোক

Share
Share

ধর্মেন্দ্রর প্রয়াণে বলিউডের প্রথম সারির তারকারা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। প্রবীণ অভিনেত্রী সালমা আগা এনডিটিভিকে বলেন,“ধর্মেন্দ্রজি স্বপ্নের মতো একজন মানুষ ছিলেন। পর্দায় যেমন, ব্যক্তিজীবনেও তেমন উজ্জ্বল। এমন মানুষ কখনো চলে যান না—তারা ইতিহাস হয়ে থাকেন।”

দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু স্মৃতিচারণ করতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন:“তার মৃত্যু মেনে নেওয়া অসম্ভব। দিলীপ সাহেব তাকে ছোট ভাইয়ের মতো দেখতেন। তিনি প্রায়ই আমাদের বাড়িতে আসতেন—আড্ডা, খাওয়াদাওয়া, হাসি-মজা… আজ আর কিছুই বলার মতো শক্তি নেই আমার। তাকে সারাজীবন মনে রাখব।”

অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি বলেন,“তিনি ‘হিম্যান’ ছিলেন ঠিকই, কিন্তু হৃদয়ের দিক থেকে ছিলেন অত্যন্ত কোমল। পরিবারপ্রেমী, উদার ও মাটির মানুষ ছিলেন তিনি।” নির্মাতা করণ জোহর লিখেছেন—“একটি যুগের সমাপ্তি। তিনি ছিলেন প্রকৃত মেগাস্টার, মূলধারার সিনেমার সত্যিকারের হিরো। পর্দায় যেমন কিংবদন্তি, মানুষ হিসেবেও ছিলেন সেরা। পুরো ইন্ডাস্ট্রি তাকে ভালবাসত।”

এ ছাড়াও অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর খান, কাজল, কিয়ারা আদভানি, মণীশ মলহোত্রাসহ অসংখ্য তারকা সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন।

গত ৩১ অক্টোবর শ্বাসকষ্ট অনুভব করলে ধর্মেন্দ্রকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে রাখা হয়। টানা চিকিৎসার পর ১২ নভেম্বর তিনি বাড়ি ফিরেছিলেন। সবাই আশা করেছিলেন তিনি আবার সুস্থ হয়ে উঠবেন। কিন্তু আজ সকালে নিজ বাসায়ই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেতা।

ধর্মেন্দ্রর অভিনীত শেষ সিনেমা শ্রীরাম রাঘবন পরিচালিত যুদ্ধভিত্তিক ড্রামা ‘ইক্কিস’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর। এই সিনেমা এখন ধর্মেন্দ্রর অভিনয়-জীবনের শেষ মাইলফলক হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে।

প্রায় ছয় দশক দীর্ঘ ক্যারিয়ারে ধর্মেন্দ্র উপহার দিয়েছেন ‘শোলে’, ‘সীতা অউর গীতা’, ‘চুপকে চুপকে’, ‘ধূপ ছাঁয়াঁ’, ‘বন্ধু ও কনস্টেবল’-এর মতো কালজয়ী অসংখ্য চলচ্চিত্র। তার সারল্য, হাসি, অ্যাকশন-পারদর্শিতা আর পর্দার ক্যারিশমা তাকে এনে দিয়েছে ‘হিম্যান’ উপাধি। তার চলে যাওয়া শুধু চলচ্চিত্রের ক্ষতি নয়—ভারতের সংস্কৃতি ও আবেগেও এক শূন্যতা তৈরি করলো। কোটি ভক্তের হৃদয়ে তিনি আজও অমলিন, এবং সেখানে তিনি অমর হয়েই থাকবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিজ ঘরে আগুন দিয়ে প্রতিবেশীদের ফাঁসানোর অভিযোগ, তদন্তে পুলিশ

মো. সোহেল মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পাড়াপরমানন্দ গ্রামের ফকিরবাড়ী এলাকায় নিজ বাড়ির রান্নাঘরে আগুন দিয়ে প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা করার...

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সম্মানী বাড়ানোর ইঙ্গিত প্রধানমন্ত্রীর

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, শিক্ষকদের আর্থিক অবস্থার...

Related Articles

গোড়ালিতে চোট পেলেন এমবাপ্পে, কতটা গুরুতর

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়ের আনন্দের মাঝেই এক মুহূর্তের জন্য দুশ্চিন্তায় পড়ে...

ট্রাম্পের যুদ্ধবিরতি নিয়ে মন্তব্যে বিশ্ববাজারে অস্থিরতা, বেড়েছে তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে কঠোর...

বৃষ্টি হলেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে?

প্রখর তাপদাহ আর ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি নামলেই অনেকের প্রথম পছন্দ...

পুরুষ দলের বিশ্বকাপ আয়ে কোটিপতি হচ্ছেন যুক্তরাষ্ট্রের নারী ফুটবলাররাও

২০২৬ বিশ্বকাপে মার্কিন পুরুষ ফুটবল দলের সাফল্যের আর্থিক সুফল পাচ্ছেন দেশটির নারী...