Home আঞ্চলিক সিংগাইরে দুর্বৃত্তদের হামলায় ৬০ বছরের বৃদ্ধ নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সিংগাইরে দুর্বৃত্তদের হামলায় ৬০ বছরের বৃদ্ধ নিহত

Share
Share

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় শারপিন মোল্লা (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কুরবান আলীর বাড়ির সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শারপিন মোল্লা ফোর্ডনগর মোল্লাপাড়া এলাকার মৃত সাইজ উদ্দিন মোল্লার ছেলে। নিহতের ভাতিজা হাফিজুর রহমান মোল্লা জানান, সন্ধ্যার পর শারপিন মোল্লা চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি চায়ের দোকানে ছিলেন। সেখান থেকে বাড়ির পথে রওনা হওয়ার পরপরই অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

তিনি বলেন, “চায়ের দোকান থেকে বের হয়ে তিনি কয়েক মিনিট হাঁটার পরই হামলা হয়। দুর্বৃত্তরা হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে স্থানীয়রা তাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় দেখে আমাদের খবর দেয়।”

স্থানীয়দের সহায়তায় দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

হত্যার খবর পেয়ে সিংগাইর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, হত্যার সুনির্দিষ্ট কোনো কারণ এখনো পাওয়া যায়নি। তবে বিভিন্ন দিক বিবেচনা করে তদন্ত চালানো হচ্ছে।

হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর এলাকা সাধারণত নিরিবিলি থাকে। এমন একটি মুহূর্তে এতটা ভয়াবহ হামলা হওয়ায় তারা উদ্বিগ্ন। অনেকে আশঙ্কা করছেন, পুরোনো বিরোধ কিংবা ব্যক্তিগত শত্রুতাও এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

​রাজবাড়ীতে ৩ লক্ষাধিক টাকার হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আল আমিন খোকন, রাজবাড়ী রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ১,০৫০ পুরিয়া হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে...

‎প্রজনন মৌসুমেও সুন্দরবনে মৎস্য নিধনযজ্ঞ: বন বিভাগের অসাধু সিন্ডিকেটে বিপন্ন জীববৈচিত্র্য

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎‎সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অবাধে চলছে বিষ প্রয়োগ ও নিষিদ্ধ জালে মৎস্য নিধন, যার নেপথ্যে রয়েছে বন বিভাগের এক শ্রেণির...

Related Articles

মুরাদনগরে বিদ্যুৎ গ্রাহকে হয়রানির অভিযোগ

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎ জোনাল অফিসের বিরুদ্ধে দিন দিন...

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থকের মৃত্যু

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লায় আর্জেন্টিনা-মিশরের ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথাকাটাকাটির...

সলঙ্গায় অভিযানে ১১ নারী আটক, আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য বলে পুলিশের দাবি

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিশেষ অভিযানে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য সন্দেহে...

ভরা মৌসুমেও বাগেরহাটে ইলিশের আকাল, সংকটে জেলে ও মৎস্য খাত

ভরা মৌসুম চললেও উপকূলীয় জেলা বাগেরহাটে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। বৈরী আবহাওয়া,...