Home জাতীয় এনসিপির মনোনয়ন নিচ্ছেন স্যালুট দেওয়া সেই রিকশা চালক সুজন
জাতীয়রাজনীতি

এনসিপির মনোনয়ন নিচ্ছেন স্যালুট দেওয়া সেই রিকশা চালক সুজন

Share
Share

জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদেরকে স্যালুট জানিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন এবার জাতীয় রাজনীতিতে পদার্পণ করতে যাচ্ছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে।

সামাজিক মাধ্যমজুড়ে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তবে জাতীয় সংসদ নির্বাচনে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন— সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাননি।

জুলাই বিপ্লব চলাকালে শিক্ষার্থীদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট করা সুজন দ্রুতই দেশের মানুষের ভালোবাসা ও জনপ্রিয়তা অর্জন করেন। এই সমর্থনই তাকে নির্বাচনমুখী করেছে বলে জানান তিনি।সুজন বলেন—“মানুষ আমাকে যে ভালোবাসা দিচ্ছে, সেই শক্তিই আমার মূল ভরসা। আমি বিশ্বাস করি, জনগণ চাইলে আমি জয়ী হব।”

এর আগে একই দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জুলাই আন্দোলনে মারাত্মকভাবে আহত খোকন চন্দ্র বর্মণ। বর্তমানে তিনি চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন। আজই এনসিপির মনোনয়নপত্র  সংগ্রহের শেষ দিন ।দলটির মুখ্য সমন্বয়ক এক সংবাদ সম্মেলনে জানান, তারা ৩ হাজার মনোনয়নপত্র বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জুলাই হত্যাকাণ্ডের দুই মামলায় জামিন দিয়েছেন উচ্চ আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম...

ঢাকাসহ ১০ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

টানা দাবদাহের পর রাজধানী ঢাকাসহ দেশের বড় একটি অংশে কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর...

Related Articles

কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

ছাত্রলীগ-এর নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা চট্টগ্রামের পটিয়া এলাকায় মিছিল করেছে বলে...

কলকারখানা পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা...

তারেক রহমানের নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়াচ্ছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশ ধ্বংসস্তূপ থেকে ঘুরে...

ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় নীলা ইসরাফিল, আসিফ মাহমুদকে নিয়ে মন্তব্য]

সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন নীলা ইসরাফিল। শুক্রবার (১...