Home আন্তর্জাতিক আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিকজাতীয়রাজনীতি

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

Share
Share

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য তার সরকার অঙ্গীকারবদ্ধ। তবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কারণ, দলের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন নির্বাচন কমিশনের নির্দেশে স্থগিত রয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী প্যাসকেল গ্রোটেনহুইসের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস এ কথা বলেন ।সাক্ষাৎকালে দুই নেতা কৃষি, বাণিজ্য, প্রযুক্তি, যুব উন্নয়ন, তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেও মতবিনিময় করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ইউনূস বলেন, আসন্ন নির্বাচনে রেকর্ডসংখ্যক তরুণ ভোটার প্রথমবার ভোট দিতে আসবেন। “এই তরুণরা অতীত স্বৈরাচারী সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি কারচুপিপূর্ণ নির্বাচনে ভোট দিতে পারেননি। তারা এখন ভোটকেন্দ্রে আসবে, যা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।”

তিনি আরও উল্লেখ করেন, শহরের দেয়ালে গ্রাফিতি ও আন্দোলনের মাধ্যমে অংশ নেওয়া তরুণরা এবার ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যত গড়তে অংশ নেবেন। ডাচ উপমন্ত্রী প্যাসকেল গ্রোটেনহুইস বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির প্রশংসা করে বলেন, “মাত্র কয়েক মাস সময় থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার চমৎকার প্রস্তুতি নিয়েছে।”

তিনি বাংলাদেশের সদ্য প্রণীত শ্রম আইনকেও সাধুবাদ জানান এবং বলেন, এই সংস্কারগুলো নেদারল্যান্ডসসহ ইউরোপের আরও বেশি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে। নেদারল্যান্ডস বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে যাচ্ছে, যা দ্রুত বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন।

প্যাসকেল আরও বলেন, “গত ৫০ বছর ধরে বাংলাদেশ ও নেদারল্যান্ডস উন্নয়ন সহযোগী ছিল। এখন আমরা এই সম্পর্ককে রাজনীতি, বাণিজ্য ও বিনিয়োগে একটি সমতাপূর্ণ অংশীদারত্বে রূপান্তরিত করতে চাই। ডাচ উপমন্ত্রী আরও বলেন, এতদিন যেসব ডাচ কোম্পানি বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহ করতো, তারা এখন বাংলাদেশে বিনিয়োগ করতে ও কার্যকর অংশীদার হতে আগ্রহী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রামেক হাসপাতালে যুক্ত হলো আধুনিক ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’ মেশিন

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর রোগীদের দ্রুত রোগজীবাণু শনাক্ত এবং উপযুক্ত অ্যান্টিবায়োটিক নির্বাচন সহজ করতে ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’...

স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার করল সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিন ধরে খানা-খন্দে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি সড়ক স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সংস্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার...

Related Articles

বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র উপকূলীয় জনপদ; আবহাওয়া...

পুঠিয়ার পাইকপাড়া ভূমি অফিসে দুর্নীতি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী ​অনলাইনে নামজারির আবেদনের পর প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাইয়ের...

গোদাগাড়ীতে মাদকের রমরমা ব্যবসা

​মোঃ গোলাম কিবরিয়া , রাজশাহী একের পর এক মামলা, মাদক ব্যবসা, পুলিশের...

রাজশাহীকে আরও সুন্দর মহা নগরী করা হবে

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা ফুলতলা নদীর...