Home আন্তর্জাতিক শাহরুখ খানের নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে ৫৫ তলা আকাশচুম্বী বাণিজ্যিক টাওয়ার
আন্তর্জাতিকবিনোদন

শাহরুখ খানের নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে ৫৫ তলা আকাশচুম্বী বাণিজ্যিক টাওয়ার

Share
Share

বলিউড সুপারস্টার শাহরুখ খান এবার ভারতের গণ্ডি পেরিয়ে দুবাইয়ের আকাশচুম্বী স্থাপনায় নিজের নাম লেখালেন। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে তার নামে নির্মিত হতে যাচ্ছে একটি ৫৫ তলা আকাশচুম্বী বাণিজ্যিক ভবন—‘শাহরুখজ বাই দানিউব’। শেখ জায়েদ রোডে নির্মাণাধীন এই প্রকল্পটি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দানিউব গ্রুপের এই নতুন মেগা প্রকল্পের ঘোষণা দেওয়া হয় ।সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান নিজেও। অনুষ্ঠান সঞ্চালনা করেন তার দীর্ঘদিনের বন্ধু, পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান। উপস্থিত সবাইকে বিস্মিত করে দানিউব গ্রুপ ভবনের নাম ঘোষণা করলে মুহূর্তেই করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় গণমাধ্যম খালিজ টাইমস জানায়, ১০ লাখ স্কোয়ার ফুট আয়তনের এই বহুতল বাণিজ্যিক স্থাপনার মূল্য শুরু হচ্ছে ১৭ লাখ দিরহাম থেকে। ভবনটিকে উদ্যোক্তা, বিনিয়োগকারী ও উদ্ভাবকদের জন্য একটি নতুন বৈশ্বিক ব্যবসা ঠিকানা হিসেবে গড়ে তুলতে চায় দানিউব গ্রুপ।

টাওয়ারটির স্থাপত্যেও সংযোজন করা হচ্ছে শাহরুখ খানের ক্যারিয়ারকে কেন্দ্র করে একাধিক প্রতীকী উপাদান। ভবনের প্রধান প্রবেশপথে স্থাপন করা হবে শাহরুখের বিখ্যাত ‘দু’দিকে হাত ছড়িয়ে দাঁড়ানো’ ভঙ্গির একটি বিশাল ভাস্কর্য। তা পর্যটক ও দর্শনার্থীদের জন্য নতুন একটি আকর্ষণ হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

২০২৯ সালের মধ্যেই ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হবে বলে জানায় কর্তৃপক্ষ। প্রকল্পটি নিয়ে শেয়ার করা সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে শাহরুখ খান লেখেন,“দুবাইয়ের একটি স্থাপনায় আমার নাম যুক্ত হওয়া অত্যন্ত আবেগঘন ও গর্বের মুহূর্ত। এই শহর সবসময়ই আমার কাছে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা এবং সীমাহীন সম্ভাবনার প্রতীক। দুবাইয়ের স্থায়ী অংশ হয়ে থাকা আমার জন্য বিশেষ সম্মান।”

বলিউডের ‘কিং খান’ দীর্ঘদিন ধরে দুবাইয়ের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। শহরটির পর্যটন প্রচারণার অন্যতম মুখও তিনি। ফলে দুবাইয়ে তার নামে আকাশচুম্বী স্থাপনা নির্মাণকে অনেকেই ‘শাহরুখ-দুবাই সম্পর্কের নতুন অধ্যায়’ হিসেবে দেখছেন। বিনোদন ও রিয়েল এস্টেট—উভয় মহলেই এই প্রকল্পকে ইতোমধ্যেই ভবিষ্যতের ‘আইকনিক ল্যান্ডমার্ক’ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পিয়নের আশ্বাসে ফরম পূরণ না হওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারেননি দুই ছাত্রী

ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের দুই ছাত্রী পিয়নের প্রতারণার অভিযোগ তুলে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারার দাবি করেছেন। বৃহস্পতিবার...

‎প্রজনন মৌসুমেও সুন্দরবনে মৎস্য নিধনযজ্ঞ: বন বিভাগের অসাধু সিন্ডিকেটে বিপন্ন জীববৈচিত্র্য ‎

ম. ম. রবি ডাকুয়া সরকারি নিষেধাজ্ঞা চলাকালে সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার এবং এ কাজে বন বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে।...

Related Articles

খামেনির জানাজা সম্পন্নের জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির...

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার মুখে রাজধানী মস্কোর আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করতে...

‘এটি গৌরবের পরাজয়’, আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ে গর্বিত কেপ ভার্দে কোচ

বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে, তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত...

ফ্রান্স ‘বৈদ্যুতিক ঝড়’, তবু লড়াইয়ের প্রত্যয় প্যারাগুয়ে কোচের

বিশ্বকাপের শেষ ষোলোতে বর্তমান রানার্সআপ ফ্রান্সের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষায় প্যারাগুয়ে। প্রতিপক্ষকে...