Home আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস: নিহত ১৮, নিখোঁজ বহু
আন্তর্জাতিকদুর্ঘটনা

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস: নিহত ১৮, নিখোঁজ বহু

Share
Share

ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে টানা প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার (১৭ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, গত সপ্তাহে সিলাকাপ শহরের সিবেউনিং গ্রামে পাহাড়ধসে অন্তত ১২টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। ধ্বংসস্তূপের গভীরতা ৩ থেকে ৮ মিটার হওয়ায় উদ্ধারকাজ আরও জটিল হয়ে উঠেছে।

অনুসন্ধান ও উদ্ধার সংস্থার স্থানীয় প্রধান এম. আবদুল্লাহর তথ্য মতে, সিলাকাপের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আর ৭ জন এখনো নিখোঁজ। সোমবার কমপাস টিভির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন।

এদিকে, মধ্য জাভার বানজারনেগারা অঞ্চলে গত শনিবার আরেকটি ভূমিধসে দুইজনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ২৭ জন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০টিরও বেশি বাড়ি ও খামারবাড়ি। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেপ্টেম্বরে শুরু হওয়া বর্ষা মৌসুম আগামী এপ্রিল পর্যন্ত চলবে। দীর্ঘ এই মৌসুমে অতিবৃষ্টি, বন্যা ও ভূমিধসের ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে তারা।
সূত্র: সিএনএন

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে কামরাঙা গাছে ঝুলন্ত অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাড়ির আঙিনার একটি কামরাঙা গাছে ঝুলন্ত অবস্থায় মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...

দেওয়ানগঞ্জে এইচএসসির প্রথম দিনে মোবাইল ফোন সঙ্গে রাখায় বহিষ্কার ২ পরীক্ষার্থী

এমরান হোসেন, জামালপুর জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার হলে মোবাইল ফোন সঙ্গে রাখার অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার...

Related Articles

খামেনির জানাজা সম্পন্নের জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির...

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার মুখে রাজধানী মস্কোর আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করতে...

চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

রাজধানীর চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার...

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

গাজায় যুদ্ধ শুরুর পর এক হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত...