Home আঞ্চলিক নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

Share
Share

নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সকালে মাইজদী-রাজগঞ্জ আঞ্চলিক মহাসড়ক এবং কবিরহাট-সোনাপুর সড়কে এই দুটি দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন খুলনা জেলার বাসিন্দা এবং অন্যজন স্থানীয় কোম্পানীগঞ্জের বাসিন্দা।

সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী-রাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পুরাতন কলেজের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন খুলনার পাংশি গ্রামের বাসিন্দা ও মেঘনা গ্রুপের কর্মী গোলাম সরোয়ার (৪৭)। স্থানীয় সূত্রে জানা যায়, পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরোয়ারকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। তবে চালক পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরেকটি দুর্ঘটনা ঘটে সকাল সাড়ে ৮টার দিকে। সোনাপুর থেকে কবিরহাটগামী একটি যাত্রীবাহী অটোরিকশা কবিরহাট-সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেনিংকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার মাত্রায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চার যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক কোম্পানীগঞ্জের বিরাহীমপুর গ্রামের বেলাল হায়দার (৪৬) কে মৃত ঘোষণা করেন।

অন্য আহতদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, “দুর্ঘটনায় সংশ্লিষ্ট ট্রেনিংকার ও অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান যুদ্ধ বন্ধে আলোচনার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক আলোচনার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া...

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে কান্নায় ভেঙে পড়েন নাটোরের ৮২ বছর বয়সী বৃদ্ধা সুকমন বেওয়ার। এবার...

Related Articles

গাড়ি থেকে ১৬০ মুরগি ছিনতাইয়ের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী গাড়ি থেকে প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার...

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুর এলাকায় কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব...

মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালী পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মিসাইল হামলার আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম না...

নিহতের খবরে যে বার্তা দিলেন ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে একজন যুবক...