Home জাতীয় অপরাধ ময়মনসিংহে বাসে আগুন : ঘুমন্ত চালকের মর্মান্তিক মৃত্যু
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ময়মনসিংহে বাসে আগুন : ঘুমন্ত চালকের মর্মান্তিক মৃত্যু

Share
Share

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় বাস চালক জুলহাস মিয়া (৪০) নিহত হয়েছেন। বাসে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ভালুকজান এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে ‘আলম এশিয়া পরিবহন’ সংস্থার একটি বাস পার্ক করা ছিল। বাসের ভেতরেই ঘুমাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা জুলহাস মিয়া। হঠাৎ গভীর রাতে মুখোশ পরা তিনজন ব্যক্তি বাসে আগুন ধরিয়ে পালিয়ে যান।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান,“সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাত্র তিন সেকেন্ডের মধ্যে আগুন লাগানো হয়। ঘটনাস্থলে থাকা ব্যক্তি বাসের চালক ছিলেন বলে ধারণা করা হচ্ছে।”

ওসি রোকনুজ্জামান আরও বলেন,“আমরা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুন ধরানোর পেছনে কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।” এই ঘটনায় ফুলবাড়িয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন যে, উদ্দেশ্যপ্রণোদিত এই আগুন ধরানোর ঘটনায় দ্রুত প্রশাসনের তৎপরতা প্রয়োজন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক ৪

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগের মৌখিক পরীক্ষা দিতে এসে চার ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার সময় তাঁদের আটক...

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

দেশের চার বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাজশাহী, নীলফামারী ও খুলনা বিভাগের ওপর দিয়ে...

Related Articles

পীরগঞ্জে স্বপ্নপূরণ কোচিং সেন্টারের এসএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মো. আসাদুজ্জামান, ঠাকুরগাঁও  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসএসসি (বিএমটি) ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা...

ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের শেষ চালান, সম্পন্ন হলো ৫০ হাজার টন আমদানির চুক্তি

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট ভারত থেকে সরকারিভাবে আমদানিকৃত ৫০ হাজার মেট্রিক...

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ...

মুরাদনগরে পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু, এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার মরদেহ

মো: ইয়াসিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায়...