Home আন্তর্জাতিক ভারতের উত্তরপ্রদেশে কৃষকের কামড়ে মারা গেল সাপ!
আন্তর্জাতিক

ভারতের উত্তরপ্রদেশে কৃষকের কামড়ে মারা গেল সাপ!

Share
Share

ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা—সাপের কামড়ে আহত হওয়ার পর উল্টো সাপকেই কামড়ে মেরে ফেলেছেন এক কৃষক। হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে ৪ নভেম্বর এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, সেদিন বিকেলে ২৮ বছর বয়সী কৃষক পুণিত ধানক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ একটি কালো কোবরা এসে তার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। ঘটনাস্থলেই পুণিত ব্যথায় ছটফট করতে থাকেন। কিন্তু ভয় না পেয়ে তিনি প্রতিশোধ নিতে সাপটিকে ধরে তার মাথায় কামড়ে দেন।
পুণিত বলেন, “সাপটা পায়ে কামড় দেওয়ার পর প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু আমি ভয় পাইনি। রাগে সাপটাকে ধরে মাথায় কামড়ে দিই।”

গ্রামবাসীরা জানান, কামড়ের কিছুক্ষণের মধ্যেই সাপটি মারা যায়। তবে পুণিত অজ্ঞান হননি। দ্রুত তাকে হার্দৌই মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে অ্যান্টি-ভেনম ইনজেকশন দেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

চিকিৎসক ডা. শের সিং বলেন, “রাতে পুণিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অ্যান্টি-ভেনম দেওয়ার পর তার অবস্থা স্থিতিশীল হয়। ভাগ্যক্রমে বিষ মুখে প্রবেশ করেনি, তা না হলে তিনি বাঁচতেন না।” আরও সতর্ক করে বলেন, “সাপকে কামড়ানো অত্যন্ত বিপজ্জনক কাজ। এটি অনুকরণ করা উচিত নয়, কারণ মুখে বিষ ঢুকে পড়লে তা প্রাণঘাতী হতে পারে।”

পুণিতের চাচাতো ভাই অমন কুমার জানান, “প্রথমে ভেবেছিলাম ও মজা করছে। পরে মাঠে গিয়ে দেখি সাপটা সত্যিই মৃত অবস্থায় পড়ে আছে। গ্রামের সবাই এখন এই ঘটনা নিয়েই কথা বলছে।” পরে পুণিত নিজেও বলেন, “আমি জানি না, তখন কী ভেবেছিলাম। হয়তো ভয় বা রাগে করেছি। এখন বুঝি, এটা ছিল খুবই বোকামি। আমি সত্যিই ভাগ্যবান যে বেঁচে গেছি।”

চিকিৎসকদের মতে, সাপের কামড়ের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত চিকিৎসা পাওয়া। বিষের প্রতিক্রিয়া দেরিতে হলেও মারাত্মক হতে পারে। ঘটনার পর থেকে পুষ্পাতলি গ্রামজুড়ে পুণিতের ‘সাহসিকতা’ নিয়ে নানা আলোচনা চলছে। কেউ তাকে ‘সাহসী’ বলছেন, কেউ বা বলছেন এটি ‘অযৌক্তিক রাগের বহিঃপ্রকাশ’।
সূত্র: নিউজ ১৮

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ছাত্রকে বলাৎকারের অভিযোগে স্কুল শিক্ষক অশোক চন্দ্রের বিরুদ্ধে মামলা

ভোলায় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম অশোক চন্দ্র দাস। তিনি ভোলা সদর উপজেলার...

জোড়া গোলে মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে নতুন একটি রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর ১৩৮ দিন বয়সে বিশ্বকাপের এক ম্যাচে দুই গোল করে সবচেয়ে...

Related Articles

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ সদস্যদের...

শান্তি আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে পঞ্চম দফার সরাসরি শান্তি আলোচনা...

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বর্ডার সিকিউরিটি ফোর্সের...

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক হতাহতের শঙ্কা

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৭ দশমিক...