Home আন্তর্জাতিক সুদানের উত্তর করদোফানে জানাজায় ড্রোন হামলা, নিহত ৪০
আন্তর্জাতিকদুর্ঘটনা

সুদানের উত্তর করদোফানে জানাজায় ড্রোন হামলা, নিহত ৪০

Share
Share

সুদানের উত্তর করদোফানের আল লুয়াইব গ্রামে সোমবার (৩ নভেম্বর) একটি জানাজায় ড্রোন হামলা চালিয়েছে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, অন্তত ৪০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সোমবার অন্ত্যেষ্টির যে তাঁবুতে নারী, শিশু ও বৃদ্ধসহ গ্রামবাসী প্রার্থনা করছিলেন, সেটিকে নিশানা করে হামলা চালানো হয়। । রোদঝলমলে শান্ত দুপুরে হামলার শব্দে মুহূর্তেই পরিবেশ ধোঁয়া, আগুন এবং আর্তনাদে পূর্ণ হয়ে ওঠে। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামে আতঙ্ক এবং মৃত্যুর ছায়া নেমে এসেছে।

প্রাদেশিক সরকার এই হামলাকে বেসামরিকদের ওপর আরএসএফের মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, আরএসএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার ব্যবস্থা করতে। তারা অভিযোগ করেছেন, এই বাহিনী পূর্বে থেকেই বহুবার নিরস্ত্র মানুষের ওপর হামলা চালাচ্ছে।

এর আগে আরএসএফ আল ওবেইদ শহরে হামলার ঘোষণা করেছিল এবং স্থানীয়দের নিরাপদ করিডোর ব্যবহার করে শহর ত্যাগ করার পরামর্শ দিয়েছিল। সম্প্রতি তারা উত্তর করদোফানের বারা শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তবে আরএসএফ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা করার অভিযোগ অস্বীকার করেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, অক্টোবরের শেষ দিকে উত্তর ও দক্ষিণ করদোফান থেকে নিরাপত্তাহীনতার কারণে অন্তত ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলো এর নিন্দা জানিয়ে পুনরায় সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হার্ভার্ডে পড়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ রুপি আত্মসাৎ, প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালেন তরুণী

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ পাওয়ার স্বপ্ন এক মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সাধারণ পরিবারের এই স্বপ্ন পূরণের...

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ কোটি টাকা) মূল্যের...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;