Home ধর্ম ও জীবন ইসলাম মুসলিম ও অমুসলিমরা একে অন্যের উপাসনালয়ে প্রবেশ করতে পারবেন কি?
ইসলামজাতীয়ধর্ম ও জীবন

মুসলিম ও অমুসলিমরা একে অন্যের উপাসনালয়ে প্রবেশ করতে পারবেন কি?

Share
Share

মুসলিম ও অমুসলিমদের মধ্যে পারস্পরিক সদ্ভাব ও সামাজিক সম্পর্ক বজায় রাখা ইসলামের শিক্ষা। তবে প্রশ্ন আসে—অমুসলিমরা কি মসজিদে প্রবেশ করতে পারেন? আবার মুসলমানরা কি গির্জা বা মন্দিরে যেতে পারেন? ইসলামের দৃষ্টিতে এর সীমারেখা কোথায়?

কানাডার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. শাবির আলি এ বিষয়ে বলেন,“অবশ্যই অমুসলিমরা মসজিদে প্রবেশ করতে পারেন। বরং মসজিদগুলো সবার জন্য উন্মুক্ত থাকা উচিত, যাতে ভিন্ন ধর্মাবলম্বীরাও ইসলাম সম্পর্কে জানতে পারে।”

তিনি ব্যাখ্যা করেন, অনেক সময় অমুসলিমরা কৌতূহলবশত জুমার নামাজে উপস্থিত থাকতে চান। এতে সমস্যা নেই। তবে মসজিদের নিজস্ব নীতিমালা থাকতে পারে—তাই আগেভাগে অনুমতি নেওয়া উত্তম।

ইসলামী ফিকাহবিদদের মতে, অমুসলিমরা শালীন পোশাক পরিধান করে, মসজিদের আদব ও পবিত্রতা বজায় রেখে মসজিদে প্রবেশ করতে পারেন। নবী করিম (সা.)-এর যুগেও অমুসলিম প্রতিনিধিরা মসজিদে নববীতে অবস্থান করেছিলেন—এ মর্মে একাধিক হাদিস পাওয়া যায়।

তবে বিশেষ সতর্কতা হলো—
• মসজিদে প্রবেশের সময় যেন পবিত্রতা ও সম্মান বজায় থাকে।
• কোনো অবস্থাতেই মসজিদকে পর্যটন বা বিনোদনকেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে না।
• মসজিদের পবিত্রতা নষ্ট হয়—এমন আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রাচীন ইসলামী আলেমরা সাধারণত মুসলমানদের অন্য ধর্মের উপাসনালয়ে প্রবেশে নিরুৎসাহিত করতেন—কারণ, সেখানে ভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান চলতে পারে, যা বিভ্রান্তির কারণ হতে পারে।তবে ড. শাবির আলি বলেন,“বর্তমান সমাজে মুসলিম ও অমুসলিমদের সামাজিক ও পেশাগত সম্পর্ক রয়েছে। বন্ধুর বিয়ে বা কোনো সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে গিয়ে মন্দির বা গির্জায় যেতে হতে পারে—এতে দোষ নেই, যতক্ষণ না সে অন্য কোনো দেবতার উপাসনায় অংশ নিচ্ছে।” অর্থাৎ, মুসলমান যদি নিজের বিশ্বাসে দৃঢ় থাকে এবং শুধুমাত্র সৌজন্য বা মানবিক সম্পর্কের কারণে এসব স্থানে যায়, তাহলে তা ইসলামসম্মত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

২০৫০ সালের মধ্যে দেশীয় তুলার আঁশ উৎপাদন ১৯ লাখ গাঁটে নেওয়ার লক্ষ্য

তুলা আমদানির ওপর নির্ভরতা কমানো এবং দেশের বস্ত্র ও পোশাকশিল্পের কাঁচামালের জোগান...

মা পরীক্ষার্থী, শিশুর দায়িত্ব নিলেন ইউএনও

রাজশাহীর দুর্গাপুরে নিয়োগ পরীক্ষাকেন্দ্রে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা...

সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সুন্দরবন সংরক্ষণে কোনো ধরনের পক্ষপাত না করে...