Home জাতীয় অপরাধ ‘আমার বাচ্চাটাকে যেন ফাঁসানো না হয়’- বর্ষার মা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

‘আমার বাচ্চাটাকে যেন ফাঁসানো না হয়’- বর্ষার মা

Share
Share

পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডে পুলিশের দেওয়া তথ্যে ক্ষোভ প্রকাশ করেছেন অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষার পরিবার।

জোবায়েদ বর্ষাকে বাসায় গিয়ে পড়াতেন। বর্ষার মা আনিকা রহমান ও বাবা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন,“বর্ষা যদি স্যারকে খুন করাতো, তাহলে নিজের বাড়ির ভেতরেই করাতো কেন? ওদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলে মাহিরের মাধ্যমে খুন করাতো কেন, আর মাহিরের নাম পুলিশকে শুরুতেই বলতো কেন?”

গত ১৯ অক্টোবর জোবায়েদ ছাত্রী বর্ষার বাসায় গিয়ে খুন হন। এ ঘটনায় পুলিশ বর্ষা, তার প্রেমিক মাহির রহমান ও মাহিরের বন্ধু আলাইনকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, ঘটনাটি ছিল এক “ত্রিভুজ প্রেমের খুন”। তবে বর্ষার মা বলেন,“আমার মেয়ে সারাদিন বাসায় ছিল, আমি নিজে ওকে ভাত খাওয়াচ্ছিলাম। খুনের সময় সে নিচে ছিল না। পরে চিৎকার শুনে নিচে গিয়ে দেখে স্যার রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।”

পুলিশ জানিয়েছিল, বর্ষা গহনা বিক্রি করে মাহিরকে গাড়ি কিনে দিয়েছে। এ বিষয়ে আনিকা রহমান বলেন,“আমার গহনা আমি ঘরে রাখি না। বর্ষা যদি এমন করত, আমি জানতাম না?”

বর্ষার মা বলেন,“তারা ছোটবেলা থেকে প্রতিবেশী। তখনকার বন্ধুত্বকে প্রেম বলা যায় না। সম্পর্ক থাকলেও সেটা এক-দেড় বছরের বেশি নয়।” তিনি আরও জানান, মাহির ছিল “উচ্ছৃঙ্খল” ছেলে, তাই মেয়েকে তার সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছিল।

পুলিশের দাবি, জোবায়েদ ও বর্ষার মধ্যেও তিন মাসের প্রেমের সম্পর্ক ছিল। এ বিষয়ে বর্ষার মা বলেন,“জোবায়েদ স্যার বর্ষার আইডল ছিল, তার টিচার ছিল, প্রেমের কিছু না। আমরাও শোকাহত, কারণ আমাদের বাড়িতেই ঘটনাটা ঘটেছে।”

বর্ষার ফোনে লোকেশন শেয়ারিং নিয়ে পুলিশের দাবি প্রসঙ্গে আনিকা রহমান বলেন,“বর্ষা নিয়মিতই স্যারকে ফোন দিত, কখন আসবেন জানতে। ওই দিন স্যার নিজেই লোকেশন শেয়ার করেন। বর্ষা কারও সঙ্গে তা শেয়ার করেনি—ফোন চেক করলেই বোঝা যাবে।” তিনি আরও বলেন,“মাহির জানত জোবায়েদ বর্ষাকে পড়ায়। সেটি পছন্দ করত না। হয়তো সে ক্ষোভ থেকেই এই কাজ করেছে।”

বর্ষার বাবা বলেন,“পুলিশ সত্যটা বলেনি। আমাদের মেয়েকে হয়তো ভয় দেখিয়ে বা চাপ দিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। আমরা চাই, জোবায়েদের খুনের বিচার হোক—কিন্তু আমার মেয়েকে যেন ফাঁসানো না হয়।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ছেলেকে মাদরাসায় রাখতে যাচ্ছিলেন বাবা,পথে গুলি করে হ/ত্যা

পাবনায় ছেলের সামনে আলী হোসেন (৫৩) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাতটার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া...

দুই দশক পর কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ ও ১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন। প্রায় দুই দশক পর তাঁর এ সফরকে ঘিরে জেলা...

Related Articles

মধ্যরাতে গ্রিল কেটে প্রবেশ লুটপাটের পর যৌন সহিংসতা, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির পর এক...

থামছে না সড়ক দুর্ঘটনা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলায় ট্রাক ও...

জামালপুরে চাচাকে হত্যা, প্রধান আসামি ভাতিজা গ্রেপ্তার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের লক্ষ্মীরচর ইউনিয়নে পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন...

আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে?

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় পরিবর্তন এনেছে। নতুন...