Home জাতীয় অপরাধ হিলি সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা: তৃতীয় লিঙ্গের নাগরিক আটক
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়

হিলি সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা: তৃতীয় লিঙ্গের নাগরিক আটক

Share
Share

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় সোহানা (২৩) নামের তৃতীয় লিঙ্গের এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২২ অক্টোবর) রাতে সীমান্তের ২৮৫/৩ এস পিলার থেকে প্রায় ৫০ গজ অভ্যন্তরে হিলি রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সোহানা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামের মিজানুর রহমানের সন্তান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে হিলি সিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোহানা সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বিজিবির সদস্যরা তাকে আটক করে, পাসপোর্ট আইনের মামলা দায়ের করে থানায় সোপর্দ করেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন,”সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিজিবি সদস্যরা একজন বাংলাদেশিকে আটক করেছেন। গতকাল রাতে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আমাদের কাছে হস্তান্তর করা হয়। আজ দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বেরোবি ক্যাফেটেরিয়ার ব্যবহৃত প্লেটে কুকুরের মুখ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ব্যবহৃত খাবারের প্লেটে কুকুরের মুখ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে...

চুয়েট ক্যাম্পাসের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে অর্ণব সাহা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের...

Related Articles

রাকসুর জিএস আম্মার ও শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে উপাচার্যকে শিক্ষকদের আবেদন

  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন...

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর

  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম...

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের...