Home খেলাধুলা ক্রিকেট মিরপুরে শেষ ম্যাচ খেলতে চেয়েছিলাম– সাকিব আল হাসান
ক্রিকেটখেলাধুলাজাতীয়

মিরপুরে শেষ ম্যাচ খেলতে চেয়েছিলাম– সাকিব আল হাসান

Share
Share

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অলরাউন্ডার সাকিব আল হাসান জাতীয় দলে আর ফিরতে পারছেন না। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ খেলাই ছিল তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর দেশের জার্সি গায়ে তাকে আর দেখা যায়নি। দেশে ফিরলেও নিজের ইচ্ছেমতো ক্যারিয়ারের ইতি টানার সুযোগ পাননি এই তারকা ক্রিকেটার।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, “আমি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নিইনি। সত্যি বলতে, এটা আমার জন্য নয়—এটা আমার ভক্তদের জন্য। যদি সম্ভব হয়, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষ ম্যাচটা খেলব। এটা আমার আর ভক্তদের জন্য সবচেয়ে সুন্দর বিদায় হবে।”

সাকিব জানান, কানপুর টেস্টের আগে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মিরপুরে শেষ ম্যাচ খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে ফিরে সেটা সম্ভব হয়নি। ২০২৪ সালের ভারতের সফরের আগে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কারণে তিনি দেশে ফিরতে পারেননি।

ক্রিকেট থেকে দূরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন সাকিব। চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা থাকলেও বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞার কারণে নির্বাচকরা তাঁকে ব্যাটার হিসেবে দলে রাখেননি।

সাকিব আক্ষেপ প্রকাশ করে বলেন, “আমি আমার ক্যারিয়ারটা নিজের দেশের মাঠে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু নানা কারণে সেটা সম্ভব হয়নি। হয়তো এটা ভাগ্যের ব্যাপার।”

গত বছরের জুলাইয়ে দেশে গণঅভ্যুত্থানের সময় তিনি পরিবারসহ বিদেশে ছিলেন। স্ত্রী’র সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু হাস্যোজ্জ্বল ছবি সমালোচনার ঝড় তোলে। এ বিষয়ে সাকিব বলেন,“সেটা শুধু একটা মুহূর্ত ছিল, যা আমার বিপক্ষে গিয়েছিল। আমি বুঝতে পারি কেন মানুষ এমন প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে আমার কোনো আফসোস নেই, মানুষ ধীরে ধীরে বিষয়টি বোঝা শুরু করেছে।”

তিনি আরও বলেন, “আমি তখন বাসা থেকে অনেক দূরে ছিলাম। তখনকার পরিস্থিতি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে ছিল না। মানুষ বিভিন্ন রকম ধারণা তৈরি করেছে, কিন্তু আমি এখন সমালোচনায় বিচলিত নই। আমার কাছে মুখ্য বিষয় হলো আমার কাছের মানুষেরা আমাকে নিয়ে কী ভাবে।”

এক বছর ধরে দেশের বাইরে থাকা সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা ক্ষীণ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সম্প্রতি জানিয়েছিলেন, তিনি আর সাকিবকে দলে দেখতে চান না।

সব বিতর্ক ও দূরত্ব সত্ত্বেও সাকিবের কণ্ঠে এখনো আক্ষেপ রয়েছে। তিনি মনে করেন, যদি মিরপুরে শেষ ম্যাচ খেলা সম্ভব হয়, সেটা হবে তার এবং ভক্তদের জন্য সবচেয়ে সুন্দর বিদায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুদ্ধ পরিস্থিতিতে অসুস্থ খামেনি ঘিরে ইরানে ক্ষমতা পুনর্বিন্যাস

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর শারীরিক...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় দ্বিতীয় দফায় পাকিস্তান সফর ট্রাম্প দূতের

যুদ্ধ অবসানের লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শনিবার পাকিস্তান সফরে যাচ্ছেন। হোয়াইট হাউস জানিয়েছে, ক্যারোলিন লেভিট বিষয়টি...

Related Articles

ময়মনসিংহে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পথ হারানো এক নারীকে সাহায্যের কথা বলে অপহরণের পর...

বিএনপিকে দুর্বল আওয়ামী লীগের সঙ্গে তুলনা জামায়াত আমির শফিকুর রহমানের

বিএনপিকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা  বলেছেন, অতীত রাজনৈতিক...

জনপ্রশাসনে মেধাভিত্তিক ব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের

প্রধানমন্ত্রী  বলেছেন, দেড় দশকেরও বেশি সময় পর দেশের জনগণ সরাসরি ভোটের মাধ্যমে...

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন পরিচালনা পর্ষদ গঠন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে...