Home জাতীয় অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির
জাতীয়রাজনীতি

অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির

Share
Share

অতীতের ভুলের জন্য নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।

ডা. শফিকুর রহমান বলেন,“জামায়াতে ইসলামীর কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বা কারও ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে নিঃশর্তভাবে ক্ষমা চাই। আজ পর্যন্ত আমরা কোনো ভুল করিনি—এমন দাবি করব কীভাবে?”তিনি আরও বলেন,“আমাদের ১০০টি সিদ্ধান্তের মধ্যে একটি যদি ভুল হয়, সেই একটি সিদ্ধান্তেই জাতির ক্ষতি হতে পারে। সে ক্ষেত্রে ক্ষমা চাইতে আমার কোনো অসুবিধা নেই।”

এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে ভোটসহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামায়াতের এই আমির। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলেও মন্তব্য করেন তিনি। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন,“সমতার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামি।”

উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। পরে ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর ২ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। সুস্থ হয়ে তিনি সম্প্রতি আবারও দলীয় কার্যক্রমে যুক্ত হয়েছেন। অসুস্থতার পর এটিই তার প্রথম বিদেশ সফর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বেরোবি ক্যাফেটেরিয়ার ব্যবহৃত প্লেটে কুকুরের মুখ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ব্যবহৃত খাবারের প্লেটে কুকুরের মুখ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে...

চুয়েট ক্যাম্পাসের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে অর্ণব সাহা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের...

Related Articles

রাকসুর জিএস আম্মার ও শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে উপাচার্যকে শিক্ষকদের আবেদন

  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন...

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর

  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম...

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের...