Home আন্তর্জাতিক নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত অন্তত ৩৮
আন্তর্জাতিকদুর্ঘটনা

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত অন্তত ৩৮

Share
Share

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) স্থানীয় সময় সকালে জ্বালানি বোঝাই একটি ট্যাঙ্কার সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উল্টে পড়ে। এতে রাস্তা জুড়ে তেল ছড়িয়ে পড়লে, আশপাশের অনেক মানুষ বোতল ও বালতি নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করেন।

ঠিক সেই সময় ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, মুহূর্তেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে, এবং ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান। নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও বলেন,“বেশিরভাগ নিহত ব্যক্তিই বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন।”

ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু জানান, “উদ্ধার অভিযান এখনও চলছে। রাস্তাটির খারাপ অবস্থার কারণে সেখানে তীব্র যানজট তৈরি হয়েছে।”

নাইজেরিয়ায় জ্বালানি পরিবহন দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশের অনেক সড়কই অপরিচর্য ও ঝুঁকিপূর্ণ, আর অনেক ট্যাঙ্কারই রক্ষণাবেক্ষণহীন ও পুরনো। ফলে উল্টে যাওয়া, লিকেজ ও বিস্ফোরণের ঘটনা নিয়মিত ঘটে। ২০২৩ সালেও অনুরূপ ঘটনায় নাইজেরিয়ার রিভার স্টেটে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

একযুগ পূর্তি উদযাপন করল ‘প্রিয় সলঙ্গার গল্প’

আবু হানিফ,সিরাজগঞ্জ মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’-এর একযুগ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ শোভাযাত্রার...

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে মো. আতিয়ার রহমান (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায়...

Related Articles

ট্রাম্পের শান্তি পরিকল্পনার পরই গাজায় ইসরায়েলি তাণ্ডব, একদিনে নিহত ১৯

গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনা...

ইউরোপজুড়ে তাপদাহে ড্যানিউবের পানি হ্রাস, ভেসে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি যুদ্ধজাহাজ

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপদাহের প্রভাবে শুকিয়ে যাওয়া ড্যানিউব নদীর বুকে ভেসে উঠেছে...

মধ্যপ্রাচ্য সংঘাত: ইরানে ২,৫০০-এর বেশি শিশু হতাহত, ইউনিসেফের উদ্বেগ প্রকাশ

মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে শিশুদের ওপর। ইরান...

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

গ্রিসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আকাশপথে অভিযানে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায়...