Home জাতীয় অপরাধ ফরিদপুরে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ফরিদপুরে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

Share
Share

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নিখোঁজ হওয়া ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্র আমির হামজা-র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আলফাডাঙ্গা থানার ওসি শাহজালাল আলম ঘটনাটি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে, উপজেলার গোপালপুর ইউনিয়নের চর চান্দড়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত হামজা আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামের সায়েম উদ্দিন বিশ্বাসের ছেলে এবং স্থানীয় চান্দড়া নূরানী তালিমুল কুরআন মাদরাসা ও এতিমখানার হেফজখানার ছাত্র ছিলেন।

পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যা ৬টায় হামজা মাদরাসার বাইরে যায়। পরে সে মাদ্রাসা বা বাড়িতে না পৌঁছালে পরিবারের সদস্যরা সারারাত তাকে খুঁজেন। সোমবার সন্ধ্যায় তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন।

মঙ্গলবার সন্ধ্যার পর চর চান্দড়া গ্রামের কামাল মোল্যার বাড়ির পাশের একটি পুকুরের মধ্যে বস্তা থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। আমির হামজার বাবা সেখানে পৌঁছে ছেলের মরদেহ শনাক্ত করেন।

আলফাডাঙ্গা থানার ওসি শাহজালাল আলম বলেন,“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করেছে। রাতেই থানায় আনা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজ প্রণালীর আকাশে ৩ কোটি ডলারের মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান

অন্যতম শক্তিশালী ও আধুনিক ‘এমকিউ-৯ রিপার’ (MQ-9 Reaper) চালকহীন ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস...

ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্প: নিহতের সংখ্যা ৬ হাজার ছাড়ালো

ভয়াবহ ভূমিকম্পের ক্ষত এখনো শুকায়নি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। গত জুনে আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,১২৫ জনে। দেশের...

Related Articles

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সুস্থতা কামনায় দোয়ার আহ্বান

মো: ইয়াছিন সরকার কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব...

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব বৃদ্ধ, ক্ষয়ক্ষতির দাবি সাড়ে ৩ লাখ টাকা

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নের ধুপানিছড়া পাড়ায় অগ্নিকাণ্ডে...

শেরপুরে হেরোইন-ইয়াবাসহ দুজন গ্রেপ্তার, জব্দ নগদ টাকা ও ডিজিটাল স্কেল

মোঃ মাকসুদুর রহমান শেরপুর শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের গুদারাঘাট এলাকা থেকে...

তিন মাস প্রবেশ বন্ধে স্বস্তিতে সুন্দরবনের প্রাণিকুল, বেড়েছে বাঘ-হরিণের বিচরণ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট...