Home জাতীয় অপরাধ চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় চা দোকানি নিহত
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় চা দোকানি নিহত

Share
Share

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় মজিদ মিয়া (৫০) নামে এক চা দোকানি নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিদ মিয়া সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত ইছা মিস্ত্রির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মজিদ মিয়া। সে সময় মেহেরপুরের দিক থেকে চুয়াডাঙ্গামুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সড়কের ওপর ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে পড়ে মাথা ও পায়ে গুরুতর আঘাত পান তিনি। পথচারীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মজিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, সড়কটি বেশ সরু এবং রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।” তিনি আরও জানান, মোটরসাইকেলটির চালককে শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এমপিদের ডেকে নৈতিকতা ও শৃঙ্খলার বিষয়ে সতর্ক করলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে দলীয় শৃঙ্খলা, নৈতিকতা...

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে। মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া...

Related Articles

ফেসবুক পেজের মন্তব্যের ঘটনায় দুঃখ প্রকাশ, কর্মীকে অব্যাহতি দিল কালবেলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের সময় ফেসবুক পেজে...

‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’ কুবিতে ১১ শিক্ষককে ঘিরে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন

‘শেখ হাসিনাকে ফেরাতে গোপন তৎপরতা’–সংক্রান্ত বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে কুমিল্লা...

শেরপুরে হেরোইন-ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

মো. মাকসুদুর রহমান, শেরপুর শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের গুদারাঘাট এলাকায় অভিযান...

অব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী সলঙ্গা হাট, বাড়ছে জনদুর্ভোগ

আবু হানিফ, সিরাজগঞ্জ একসময় ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল সিরাজগঞ্জের ঐতিহাসিক...