Home জাতীয় অপরাধ সাতক্ষীরায় নবজাতক কন্যাশিশুকে পানিতে ফেলে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সাতক্ষীরায় নবজাতক কন্যাশিশুকে পানিতে ফেলে হত্যা

Share
Share

সাতক্ষীরার কলারোয়ায় পরপর তিন কন্যা সন্তান জন্ম নেওয়ায়, মাত্র পাঁচ দিনের নবজাতক কন্যাশিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে এক মা’কে আটক করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। আটককৃত নারী শারমিন (৩২) ওই গ্রামের ইব্রাহিম খলিলের (৪২) স্ত্রী।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম জানান, শিশুর বাবা খলিল রাতে থানায় এসে নিখোঁজ ডায়েরি করতে চাইলে তার বক্তব্য সন্দেহজনক মনে হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন,“পরপর দুই মেয়ে জন্মের পর আবারো মেয়ে হওয়ায় তিনি নবজাতককে পার্শ্ববর্তী খালে ফেলে দেন।”

তার স্বীকারোক্তি অনুযায়ী, রাত পৌনে ১২টার দিকে খালের কচুরিপানার মধ্যে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ ঘটনায় শিশুর দাদি খাদিজা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মা শারমিনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ডিবি, পিবিআই ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার মুনসুর আলী জানান,“পাঁচ দিন আগে সিজার অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। বিকেল থেকে শিশুটি নিখোঁজ বলে জানানো হলেও তাদের আচরণ সন্দেহজনক ছিল। পরে পুলিশ এসে খালে কচুরিপানার নিচ থেকে মরদেহ উদ্ধার করে।”

নিহতের বাবা ইব্রাহিম খলিলের আদি বাড়ি শ্যামনগর উপজেলায়, তবে তিনি শ্বশুরবাড়ি রঘুনাথপুরে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবীন-প্রবীণ সমন্বয়ে হচ্ছে বিএনপির স্থায়ী কমিটি

দীর্ঘ এক দশকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কাউন্সিল হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ঈদুল আজহার পর ৭ম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে...

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান

বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হচ্ছে হরমুজ প্রণালি। তবে ইরান যুদ্ধের ফলে সেই প্রণালিটি এখন কার্যত বন্ধ হয়ে আছে। শুরুতে...

Related Articles

অসত্য তথ্য ছড়িয়েছে মিডিয়া: বাতিল হয়নি ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা সময়সীমা কমিয়ে...

পুকুরঘাটে মুখ ধুতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্রী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য সারতে গিয়ে বজ্রপাতে তানজিনা আক্তার...

প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত হয়েছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানির জন্য আদালতে নেওয়ার পথে পুলিশের একটি প্রিজনভ্যান দুর্ঘটনার...

৭ বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, মূল ফটকের নাম এম এ জি ওসমানী

মহান মুক্তিযুদ্ধের অবিনাশী স্মৃতি এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে এক অনন্য...