Home আন্তর্জাতিক আমিরাতে অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট, ২০ হাজার দিরহাম জরিমানা
আন্তর্জাতিক

আমিরাতে অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট, ২০ হাজার দিরহাম জরিমানা

Share
Share

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুমতি ছাড়া এক নারীর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় এক ব্যক্তিকে ২০ হাজার দিরহাম জরিমানা করেছেন দেশটির আদালত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে ছয় লাখ টাকারও বেশি।

রোববার (১৯ অক্টোবর) খালিজ টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়, আবুধাবির ফ্যামিলি, সিভিল ও অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লেমস কোর্ট গত বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে। আদালত অভিযুক্ত ব্যক্তিকে নারীর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করে।

আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ওই নারীর ছবি ও ভিডিও একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেন, যা তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করে। পরে ভুক্তভোগী নারী ক্ষতিপূরণের মামলা করলে আদালত তার পক্ষে রায় দেন।

এর আগে আবুধাবি ক্রিমিনাল কোর্টও একই অভিযোগে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছিল। আপিল আদালত রায় বহাল রাখায় বিষয়টি এখন চূড়ান্ত হয়েছে।
রায়ে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল সিভিল ট্রানজ্যাকশনস আইনের ২৮২ ধারার উদ্ধৃতি দিয়ে বলা হয়, “কেউ যদি অন্যের ক্ষতি করে—সে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে করুক—ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে অভিযুক্ত ব্যক্তি।”

বিশেষজ্ঞরা বলছেন, আমিরাতে কারও অনুমতি ছাড়া তার ছবি, ভিডিও, ভয়েস নোট বা স্ক্রিনশট শেয়ার করা ফৌজদারি অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ পাঁচ লাখ দিরহাম জরিমানা, কারাদণ্ড বা বিদেশিদের ক্ষেত্রে দেশ থেকে বহিষ্কারের শাস্তিও হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশাল জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৪ মে) নির্বাচনের...

নবদ্বীপে তৃণমূল কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ভোটগণনার দিন সংঘটিত...

Related Articles

পদত্যাগের প্রশ্নই নেই, ভোট লুটের অভিযোগ তুললেন মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে ব্যাপক অনিয়ম ও ‘ভোট লুটের’ অভিযোগ তুলে...

অভিনেতা বিজয়ের দলে বড় উত্থান, ড্রাইভারের ছেলের জয়

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেট্রি...

আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে’ দেওয়ার পরিকল্পনা ইরানের

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দ্যা ওয়াল্ড স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে দাবি...

বাংলাদেশের পর ভারতেও ব্যর্থ বাম ধারার রাজনৈতিক দল

২০০৭ সালের সেই উত্তপ্ত আগস্টের কথা আজও ভারতের সংসদীয় ইতিহাসে অমলিন। তৎকালীন...