Home আঞ্চলিক হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Share
Share

কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে ইউসুফ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ ওই গ্রামের কামাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খেলার ছলে বাড়ির পাশে সাবেদ আলী মাস্টারের পুকুরের ধারে যায় ইউসুফ। এক পর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য মো. কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ড. ইউনূসের এক বছরে ৪৯৬ সাংবাদিক নির্যাতন, জামিন পাচ্ছেন না অনেকেই

২৪-এর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের হলে রাষ্ট্রক্ষমতায় আসে ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এর পর থেকেই শুরু হয় সাংবাদিকদের গ্রেপ্তার, হয়রানি...

অস্ট্রিয়ায় শিশুখাদ্যে বিষ মিশিয়ে ব্ল্যাকমেইল, অভিযুক্ত গ্রেফতার

শিশুখাদ্যে প্রাণঘাতী বিষ মিশিয়ে একটি বহুজাতিক কোম্পানিকে ব্ল্যাকমেইল করার চাঞ্চল্যকর ঘটনায় অস্ট্রিয়ায় ৩৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত মাসে নামী...

Related Articles

বিটিভির বাজেট ৩২০-৩২৫ কোটি টাকা আয় মাত্র ১৫-১৬ কোটি: ডাঃ জাহেদ

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বার্ষিক বাজেট ৩০০ কোটি টাকার বেশি হলেও...

এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী...

২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি

জুলাই আন্দোলনে ভূমিকার রাখার কারণে প্রবাসে কারা নির্যাতন ভোগ করে দেশে ফিরে...

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৩ নারী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় একটি বালুভর্তি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায়...