Home জাতীয় অপরাধ রামগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যা: যুবক আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

রামগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যা: যুবক আটক

Share
Share

লক্ষ্মীপুরের রামগঞ্জে মা জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীমকে (১৯) গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বজন সোহেল রানা (৩২) কে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে রামগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী।

তিনি বলেন, “ঘটনার সঙ্গে পারিবারিক ও সম্পত্তিগত বিরোধ জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক সোহেল রানাকে জিজ্ঞাসাবাদ চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা নিহত তানহার বাবা মিজানুর রহমানের আপন ভাতিজা। কয়েক মাস আগে সোহেল তার চাচার মালিকানাধীন জমি থেকে জোরপূর্বক কয়েকটি গাছ কেটে নেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ী মিজানুর রহমান ভাতিজাকে মারধর করেন।

তখন মিজানের মেয়ে তানহা আক্তার মীম পিতাকে সহায়তা করতে লাঠি এগিয়ে দেন। এরপর থেকেই সোহেল ও মিজানুর রহমানের পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডের পর সোহেল রানার গতিবিধি ও আচরণ নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ঘটনার পর সোহেল বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য দিয়ে মূল ঘটনা আড়াল করার চেষ্টা করেছেন।

এলাকাবাসীর আরও অভিযোগ, সোহেল দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত। কয়েক বছর ঢাকায় অবস্থান করার পর গত আগস্টে গ্রামে ফিরে এসে পুনরায় মাদক ব্যবসা ও নানা অপকর্মে জড়িয়ে পড়ে।

ওসি আব্দুল বারী জানান, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ একাধিক দিক বিবেচনা করে তদন্ত চালাচ্ছে। শিগগিরই ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার রাতে রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকায় নিজ বাড়িতে মা জুলেখা বেগম ও মেয়ে তানহা আক্তার মীমকে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চোর তুহিনকে যেভাবে ঘাতক তুহিন হওয়ার ‘সুযোগ দিয়েছে’ পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিনজনের একজন মো. তুহিন হোসেনের বিরুদ্ধে আগে মোটরসাইকেল আত্মসাতের...

আজমুল হত্যা মামলায় খুবির চার শিক্ষার্থী আসামি

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংলগ্ন ইসলামনগর সড়কের একটি মেসে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে আসামি...

Related Articles

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হত্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গ্রেফতার

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে বর্বরোচিত হত্যার ঘটনায় খুলনা...

আজমুলকে পিটিয়ে হত্যার পেছনে ১ লাখ টাকা চাঁদা দাবি: নানা তথ্য উন্মোচন

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে পিটিয়ে নৃশংসভাবে হত্যার নেপথ্যে...

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু : সাবেক এমপি গাজী নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের মামলায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটনে সাতক্ষীরা-৪...

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার তিন দফা দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল বিস্ফোরণের...

;