Home অর্থনীতি সাতদিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮৪৪২ কোটি টাকা
অর্থনীতিজাতীয়

সাতদিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮৪৪২ কোটি টাকা

Share
Share

চলতি অক্টোবরের প্রথম সাত দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৪৪২ কোটি ৪০ লাখ টাকা। এর অর্থ, প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ডলার এসেছে।

বুধবার (৮ অক্টোবর) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে প্রবাসীরা ৬৮ কোটি ৩০ লাখ ডলার পাঠিয়েছিলেন। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ ৮২৭ কোটি ৮০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের (৭২২ কোটি ৫০ লাখ ডলার) তুলনায় ১৪.৬ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ এবং আগস্টে পাঠিয়েছেন ২৪২ কোটি ১৯ লাখ ডলার। ২০২৪-২৫ সালে সর্বাধিক রেমিট্যান্স এসেছিল মার্চে ৩২৯ কোটি ডলার। পুরো বছর রেমিট্যান্সের মোট পরিমাণ দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি।

মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ (২০২৪-২৫) ছিল—
• জুলাই: ১৯১.৩৭ কোটি
• আগস্ট: ২২২.১৩ কোটি
• সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি
• অক্টোবর: ২৩৯.৫০ কোটি
• নভেম্বর: ২২০ কোটি
• ডিসেম্বর: ২৬৪ কোটি
• জানুয়ারি: ২১৯ কোটি
• ফেব্রুয়ারি: ২৫৩ কোটি
• মার্চ: ৩২৯ কোটি
• এপ্রিল: ২৭৫ কোটি
• মে: ২৯৭ কোটি
• জুন: ২৮২ কোটি
বিশ্লেষকরা বলছেন, প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করতে এবং অর্থনীতিকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

থাপ্পড়কাণ্ডে ক্ষোভ: জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ারের পদত্যাগপত্র

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁকে থাপ্পড় মারা ছাত্রী সাদিয়া সুলতানাকে সাময়িক বহিষ্কারের নামে প্রশাসন...

এক সপ্তাহে বজ্রপাতে ৭১ মৃত্যু, সতর্কবার্তা থাকলেও প্রাণহানি রোধ হয়নি

দেশের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে বজ্রপাতে অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর পরিচালক মমিনুল ইসলাম। রাজধানীর BRAC সেন্টারে...

Related Articles

দেশে পৌঁঁছেছে হাম-রুবেলার ১৫ লাখ ডোজ ভ্যাকসিন

দেশের শিশু ও নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বড় ধরনের মাইলফলক অর্জিত হলো।...

বিমান বাংলাদেশের ট্যাক্স বৃদ্ধি: যুক্তরাজ্য রুটে ফিরতি টিকিটে গুনতে হবে অতিরিক্ত ২০৭ পাউন্ড

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যাতায়াতকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের ওপর বড় ধরনের আর্থিক...

সিলেট অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন কয়েস লোদী

দৈনিক শুভ প্রতিদিন ও শুভ প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক, সিলেট মহানগর...

ঢাকায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত মরদেহ মিলল হবিগঞ্জে

রাজধানীর আফতাবনগরে পরিকল্পিতভাবে হত্যার পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের...