Home আন্তর্জাতিক গাজা যুদ্ধে নিহত ১১৫০’র বেশি ইসরায়েলি সেনা: দুই বছরে ভয়াবহ মানবিক বিপর্যয়
আন্তর্জাতিক

গাজা যুদ্ধে নিহত ১১৫০’র বেশি ইসরায়েলি সেনা: দুই বছরে ভয়াবহ মানবিক বিপর্যয়

Share
Share

গাজায় হামাসের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১ হাজার ১৫২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

পত্রিকাটি ইসরায়েলি সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর থেকে শুরু হওয়া যুদ্ধের পর এ পর্যন্ত নিহতদের মধ্যে রয়েছেন গাজা উপত্যকা, দক্ষিণ ও উত্তর অধিকৃত অঞ্চল, লেবানন সীমান্ত এবং পশ্চিম তীরে অবস্থানরত ইসরায়েলি সামরিক সদস্যরাও।

ইরানি সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল প্রায় দুই বছর ধরে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী,
• ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত
• ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ আহত
• এবং হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
অঞ্চলের হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রগুলোতে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। খাদ্য, পানি ও ওষুধের ঘাটতি দিন দিন চরম আকার ধারণ করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছেও গুলি চালাচ্ছে, যেখানে হাজারো ফিলিস্তিনি খাদ্য সহায়তার জন্য জড়ো হচ্ছেন। এতে শত শত বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। চলতি বছরের মে মাসে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েল জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত করে পৃথক মানবিক ত্রাণ উদ্যোগ শুরু করেছে, যেখানে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে। এই উদ্যোগের ফলে ত্রাণ বণ্টনে বিশৃঙ্খলা দেখা দেয় এবং দুর্ভিক্ষ আরও তীব্র হয়ে ওঠে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েল এখন আন্তর্জাতিক আদালতের নজরদারিতে রয়েছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে কাচ্চি ডাইনসহ ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট বিভাগের হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে কাচ্চি ডাইনসহ ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার পরিচালিত এ অভিযানে যৌথভাবে অংশ নেয়...

রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষের অভিযোগ, টাকা ছাড়া মিলছে না সেবা

রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো সেবা পাওয়া যায় না—এমন অভিযোগ করেছেন সেবা নিতে আসা ভুক্তভোগীরা। দলিল লেখক, নকলনবীশ ও দালাল সিন্ডিকেটের...

Related Articles

নেতানিয়াহু নিহত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে...

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ হুঁশিয়ারি দিল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে...

বাগদাদে মার্কিন দূতাবাসে মিসাইল হামলা, মার্কিনীদের তথ্য দিলে লাখ ডলার পুরস্কারের ঘোষণা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যাতে দূতাবাসের...

নেতানিয়াহু কোথায়? ‘ছয় আঙুল’ বিতর্কে সোশ্যাল মিডিয়া উত্তাল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...