Home জাতীয় টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ বোন নিখোঁজ
জাতীয়দুর্ঘটনা

টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ বোন নিখোঁজ

Share
Share

টাঙ্গাইল সদর উপজেলার ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে তিন বোন নিখোঁজ হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কাতুলি ইউনিয়নের চারাবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন— সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের প্রবাসী বোরহান উদ্দীনের দুই কন্যা আছিয়া আক্তার (১২) ও মাফিয়া আক্তার (১০) এবং তাদের খালাতো বোন, পঞ্চম শ্রেণির ছাত্রী ও মনিরুজ্জামানের মেয়ে মনিরা আক্তার (১১) ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এক খালাতো বোনের বিয়ের দাওয়াতে তারা কাতুলি ইউনিয়নের চারাবাড়ি এলাকায় আসে। শনিবার দুপুরে পরিবারকে দোকানে যাওয়ার কথা বলে তিন বোন নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতে তারা ভেসে যায়।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জানে আলম জানান, “তিন শিশুকন্যার সন্ধান না পাওয়া পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।” ঘটনাস্থলে স্বজন ও স্থানীয়দের ভিড় জমেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যাটেলাইট ছবিতে গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতায় ধসে পড়া ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী ও সাবেক জাতিসংঘ...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এসব হামলায় আহতের সংখ্যা ১ লাখ...

Related Articles

১০ম গ্রেডে বেতন নির্ধারণের সুযোগ পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকেরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের পদ্ধতি...

চার অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা...

সিলেটে সিউকের আয়োজনে বিশ্ব বসতি দিবসের সমাপ্তি

‘সর্বজনীন বাসস্থান–টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আয়োজনে দুই...

৩৮ বছর বয়সেই ১৫৬ মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সে জীবনের এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের...

;