Home আন্তর্জাতিক রাজস্থানে বাসায় অগ্নিকাণ্ডে শিশুশিল্পী ও তার ভাই নিহত
আন্তর্জাতিকদুর্ঘটনা

রাজস্থানে বাসায় অগ্নিকাণ্ডে শিশুশিল্পী ও তার ভাই নিহত

Share
Share

রাজস্থানের কোটায় একটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু অভিনেতা বীর শর্মা (১০) এবং তার বড় ভাই শৌর্য শর্মা (১৫) মারা গেছেন। রবিবার ভোররাতে বীর ও শৌর্য ড্রয়িং রুমে ঘুমাচ্ছিলেন। প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে ধোঁয়ায় তারা অচেতন হয়ে পড়েন। পাশের ফ্ল্যাটের বাসিন্দারা ধোঁয়া দেখে দরজা ভেঙে তাদের উদ্ধার করেন, তবে হাসপাতালে নেওয়ার আগে দুই ভাই মারা যান।

কোটা শহরের পুলিশ সুপার তেজস্বিনী গৌতম বলেন, “দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” দুর্ঘটনার সময় বাবা একটি অনুষ্ঠানে এবং মা মুম্বাইয়ে ছিলেন। প্রতিবেশীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে ফায়ার সার্ভিসকে ডাকা হয়নি। ড্রয়িং রুম এবং কক্ষের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

বীর শর্মা টেলিভিশন ধারাবাহিকে শিশু অভিনেতা হিসেবে কাজ করতেন। তার বাবা জিতেন্দ্র শর্মা কোচিং সেন্টারে রসায়নের শিক্ষক এবং বড় ভাই শৌর্য ইঞ্জিনিয়ারিং এ ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মা রীতা শর্মা মুম্বাইয়ে কাজ করেন।

পরিবার জানিয়েছে, নিহত দুই ভাইয়ের মরদেহ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং বীর-শৌর্যের মরণোত্তর চক্ষুদান করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা পুনঃমূল্যায়ন ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর...

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে শেরপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান , শেরপুর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়,...

Related Articles

পীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ আরও দুই জন

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে স্রোতের...

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ...

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ সদস্যদের...

বিশ্বকাপের মাঝেই প্রাণ হারালেন ফরাসি ফুটবলার

ফ্রান্সে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে নদীতে ডুবে মারা গেছেন ২১ বছর বয়সী...