Home আন্তর্জাতিক টাইমস স্কয়ারে দুর্গোৎসব: ঋতুপর্ণার সঙ্গে মঞ্চে নাচবেন জায়েদ খান
আন্তর্জাতিকজাতীয়বিনোদন

টাইমস স্কয়ারে দুর্গোৎসব: ঋতুপর্ণার সঙ্গে মঞ্চে নাচবেন জায়েদ খান

Share
Share

বিশ্ববিখ্যাত টাইমস স্কয়ারের মঞ্চে প্রথমবারের মতো একসঙ্গে নাচবেন কলকাতার খ্যাতিমান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও ঢালিউড নায়ক জায়েদ খান। আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত দুর্গোৎসবের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা যুগল নৃত্য পরিবেশন করবেন।

প্রথমবারের মতো ঋতুপর্ণার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জায়েদ খান। নিউইয়র্ক থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন,“খবরটি একেবারেই সত্যি। এরই মধ্যে ঋতুপর্ণার সঙ্গে আমার দেখা হয়েছে। টাইমস স্কয়ারের দুর্গোৎসবে আমাদের পারফর্মেন্স অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছি।”

তিনি আরও জানান, ইতোমধ্যেই প্রবাসী দর্শক ও ভক্তরা তাদের পছন্দের গানগুলোর সঙ্গে নাচ করার অনুরোধ জানাচ্ছেন। জায়েদ খান বলেন,
“যদি সুযোগ পাই, ‘সাগরিকা’ গানের সঙ্গে পারফর্ম করতে চাই। গানটি আমার ভীষণ প্রিয়।”

এ আয়োজনে শুধু নৃত্যই নয়, থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান—নাটক, গান, পূজা ও ঐতিহ্যবাহী পরিবেশনা। ২০২৪ সালে প্রথমবারের মতো টাইমস স্কয়ারে দুর্গাপূজা আয়োজন করা হয়েছিল, যা প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এ বছর আরও বৃহৎ পরিসরে সেই ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে।

প্রবাসী আয়োজকরা জানাচ্ছেন, দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণ উৎসবকে আরও বর্ণিল করে তুলবে। আর এর অন্যতম আকর্ষণ হবে ঋতুপর্ণা-জায়েদ খানের যুগল নৃত্য।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি ভবনের ১১ তলার ছাদ থেকে পড়ে আল-মোকাব্বর অর্ণব ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুর...

হরমুজে ইরানের জাহাজ জব্দ লাভজনক ব্যবসা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানের জাহাজ জব্দ করার ঘটনাকে “খুবই লাভজনক ব্যবসা” বলে মন্তব্য করেছেন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি-এর বরাত...

Related Articles

৯ দেশে ৬ হাজার কোটি সম্পদের খোঁজ সাবেক মন্ত্রীর বিরুদ্ধে

যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ মোট ৯টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও...

গাজা ধ্বংসস্তূপে আট হাজার মরদেহ, পুনর্গঠনে সাত বছর লাগতে পারে

ইসরায়েলের টানা দুই বছরের সামরিক অভিযানে বিধ্বস্ত গাজা উপত্যকায় এখনো অন্তত আট...

সাত দেশ বৈঠকে, ওপেক প্লাসের তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত

রাশিয়া, সৌদি আরবসহ ওপেক প্লাস জোটের অন্তত সাতটি দেশ অনলাইনে এক বৈঠকে...

যুক্তরাষ্ট্রের কাছে শান্তি পরিকল্পনায় তিন ধাপ তুলে ধরল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনের লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি...