Home আঞ্চলিক ১৪ মাসে কোরআন হেফজ করে জাতীয় প্রতিযোগিতায় দেশসেরা মুনাজ্জিদ
আঞ্চলিকজাতীয়

১৪ মাসে কোরআন হেফজ করে জাতীয় প্রতিযোগিতায় দেশসেরা মুনাজ্জিদ

Share
Share

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক কিশোর তার মেধা ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মাত্র ১৪ মাসে কোরআন হেফজ সম্পন্ন করে, জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছে হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ।

মুনাজ্জিদের বাড়ি কটিয়াদী পৌরসদরের ভোগপাড়া গ্রামে। তিনি স্থানীয় ব্যবসায়ী মাসুম রানার একমাত্র সন্তান। প্রাথমিকভাবে কটিয়াদী দাওয়াতুল হক কওমি মাদরাসায় পড়াশোনা শুরু করেন এবং সেখানে ১৪ মাসে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেন। বর্তমানে তিনি কিশোরগঞ্জের বত্রিশ মারকাযুল উম্মাহ তাহফিজুল কোরআন মাদরাসায় অধ্যয়নরত রয়েছে।

গত শনিবার রাজধানীতে আহলুল কোরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩০ হাজার হাফেজ অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে প্রথম স্থান অর্জন করে কটিয়াদীর হাফেজ মুনাজ্জিদ দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে।

পুত্রের এ অর্জনে আবেগাপ্লুত বাবা মাসুম রানা বলেন, “আমার একমাত্র ছেলে ১৪ মাসে কোরআনের হাফেজ হয়েছে। তার এই কৃতিত্বে আমরা গর্বিত। সে যেন একদিন দেশসেরা আলেম হতে পারে, এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”

এদিকে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাঈদুল ইসলাম মুনাজ্জিদের সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, “আব্দুল্লাহ আল মুনাজ্জিদ শুধু কটিয়াদী নয়, পুরো বাংলাদেশের গর্ব। জাতীয় কোরআন প্রতিযোগিতায় দেশসেরা হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক

নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে মেঘনা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে...

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনমত গঠন এবং সাহিত্যে অনন্য অবদানের জন্য স্মরণীয় শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ। ১৯২৯ সালের...

Related Articles

মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের...

জুলাই শহীদের বাবার দ্বিতীয় বিয়ে, অনুদান বন্ধের আবেদন মায়ের

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিনকে হারানোর এক...

আগামী ৫ দিন ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি কিছু...

কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের ইনচার্জ শরীফ...