Home সাম্প্রতিক জিরা না মৌরি ভেজানো পানি: সকালে কোনটি বেশি উপকারী?
সাম্প্রতিক

জিরা না মৌরি ভেজানো পানি: সকালে কোনটি বেশি উপকারী?

Share
Share

রান্নাঘরের অপরিহার্য দুই মসলা—জিরা ও মৌরি। শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, বরং এদের রয়েছে অসাধারণ ভেষজ গুণ। সেই কারণে অনেকেই প্রতিদিন সকালে ভেজানো জিরা বা মৌরির পানি পান করেন। তবে প্রশ্ন থেকে যায়—সকালে কোনটি বেশি উপকারী?
মৌরির পানির গুণ-
মৌরি শরীরের জন্য প্রাকৃতিক শীতলকারক হিসেবে পরিচিত। এতে রয়েছে ভিটামিন সি, আয়রন ও অ্যান্টি-অক্সিডেন্ট, যা পেটের নানা সমস্যায় কার্যকর ভূমিকা রাখে।
• গ্যাস ও অম্বল: মৌরির পানি বদহজম ও গ্যাস কমাতে সহায়ক।
• পেট ঠান্ডা রাখা: গরমকালে শরীর ঠান্ডা রাখতে মৌরির পানি বিশেষ কার্যকর।
• বিপাকক্রিয়া উন্নত করা: এতে থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং মেটাবলিজম বাড়ায়।
• ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কাটানো: অসুস্থতার সময় অতিরিক্ত ওষুধ খেলে যে হজমের সমস্যা হয়, তা লাঘব করতে পারে মৌরি।

জিরার পানির গুণ-
জিরা শুধু রান্নার স্বাদই বাড়ায় না, বরং হজমশক্তি ও শরীরের ডিটক্স প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
• হজমশক্তি বৃদ্ধি: কোষ্ঠকাঠিন্য ও হজমজনিত সমস্যা কমাতে কার্যকর।
• ওজন নিয়ন্ত্রণে সহায়ক: বিপাকহার বাড়িয়ে অতিরিক্ত চর্বি ঝরাতে সাহায্য করে।
• টক্সিন দূরীকরণ: শরীর থেকে জমে থাকা ক্ষতিকর পদার্থ বের করতে সহায়ক।
• দিনের যেকোনো সময়ে উপকারী: সকালে খেলে যেমন ভালো, তেমনি রাতে খাওয়ার পরেও হজমে সহায়তা করে।
কোনটি খাবেন?
পুষ্টিবিদদের মতে, মৌরি ও জিরা—দুটোই শরীরের জন্য উপকারী। তবে কোনটি বেছে নেবেন, তা নির্ভর করবে আপনার শরীরের প্রয়োজনের উপর।
• যদি অম্বল, গ্যাস বা পেটফাঁপার সমস্যা থাকে, তবে জিরার পানি উত্তম।
• যদি শরীর গরম লাগে বা ওষুধের কারণে হজমে সমস্যা হয়, তবে মৌরির পানি ভালো বিকল্প।
• দুটোই শরীরের ডিটক্স প্রক্রিয়ায় সাহায্য করে এবং সারাদিন শক্তি জোগাতে পারে।
বিশেষজ্ঞ মত-
বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, শুধুমাত্র জিরা বা মৌরি ভেজানো পানি খেলে সব সমস্যার সমাধান হবে না। খাদ্যাভ্যাস, জীবনযাপন ও শারীরিক কার্যকলাপের ওপরও স্বাস্থ্য অনেকাংশে নির্ভরশীল। তাই এই ভেষজ পানীয়কে সম্পূরক হিসেবে গ্রহণ করাই সবচেয়ে কার্যকর। সকালে এক গ্লাস জিরা বা মৌরি ভেজানো পানি শরীরের জন্য দারুণ উপকারী হতে পারে। তবে কোনটি খাবেন, তা নির্ভর করবে ব্যক্তিগত চাহিদা ও স্বাস্থ্য সমস্যার উপর।
সূত্র: আনন্দবাজার

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালবৈশাখীতে দুর্ঘটনা, গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলের গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় এ...

নিউ মার্কেটে গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের...

Related Articles

ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক তাণ্ডব শুরু করেছে ওয়াশিংটন। এই...

যুক্তরাষ্ট্রের নতুন পারমাণবিক সাবমেরিন ইউএসএস আইডাহো কমিশন

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কমিশন করেছে নতুন প্রজন্মের পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিন USS Idaho,...

ট্রাম্পকে হত্যাচেষ্টার আগে সেলফি, হোয়াইট হাউস নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে আটক এক সন্দেহভাজন...

ক্রীটের কাছে গাজাগামী ত্রাণবহর আটকাল ইসরায়েল

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবহরকে গ্রিসের ক্রীট দ্বীপের...