Home জাতীয় অপরাধ কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেপ্তার
অপরাধ

কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেপ্তার

Share
Share

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালানো ফাঁসির আসামি সাকিব ওরফে বাবুকে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) বৃহস্পতিবার। গ্রেপ্তারকৃত বাবুকে পরে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়।

এটিইউর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, ২০২০ সালের ২৫ জুন বাবু ও তার সহযোগীরা শরীয়তপুরের জাজিরা থানার পূর্ব নাওডোবা হাজী কালাই মোড়লের কান্দি গ্রামের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ করে। অপহৃতের পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দেওয়ায় তারা ওই শিক্ষার্থীকে হত্যা করে মরদেহ নির্মাণাধীন রেলসেতুর পাশে পুঁতে রাখে। ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয় এবং আদালত বাবুকে মৃত্যুদণ্ডের সাজা দেয়।

পুলিশ জানায়, ছাত্র–জনতার আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে গত বছরের ৬ আগস্ট বাবু কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যায়। এরপর কারা কর্তৃপক্ষ কোনাবাড়ি থানায় মামলা করে। এবারে তাকে গ্রেপ্তার করে আদালতের সিদ্ধান্ত কার্যকর করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মতলবে যমজ ভাই-বোনের দুজনেরই জিপিএ-৫

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় যমজ ভাই-বোন কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ জিপিএ-৫ পেয়েছে। একই পরিবারের দুই সন্তান একসঙ্গে কৃতিত্বপূর্ণ ফল...

সূর্যগ্রহণ দেখতে চশমা কিনতে ইউরোপে দীর্ঘ লাইন

সূর্যগ্রহণ দেখার প্রস্তুতিতে শেষ মুহূর্তে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন এলাকায় বিশেষ চশমা কিনতে মানুষের ভিড় বেড়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন দোকানে চশমা কিনতে ক্রেতাদের দীর্ঘ...

Related Articles

শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু রোববার

বহুল আলোচিত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও জেল...

ঢাকায় আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার ভাটারা থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের...

সাভারে মসজিদের মাঠে ‘প্রেসার কুকার বোমা’, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

সাভারে মসজিদের মাঠ থেকে ‘প্রেসার কুকার বোমা’ উদ্ধারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা...

শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৩ লাখ টাকার মদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগেজ থেকে ১৫ লিটার বিদেশি মদ...