Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ নিহত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ নিহত

Share
Share

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুই পুলিশ। বুধবার দুপুরে নর্থ কোডোরাস টাউনশিপে এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও আল–জাজিরার।

অঙ্গরাজ্যের পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস জানান, গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে। আহত দুই কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

ঘটনার পরপরই পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ঘটনাস্থলে যান। ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার পশ্চিমে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলার কারণ বা হামলাকারীর পরিচয় সম্পর্কে এখনো কিছু জানায়নি পুলিশ।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এ ঘটনাকে ‘আমাদের সমাজের জন্য অভিশাপ’ বলে উল্লেখ করেন। তিনি জানান, ফেডারেল এজেন্টরা স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা বাড়ছে। নতুন এই হামলা আবারও দেশটির অস্ত্র সহিংসতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অসত্য তথ্য ছড়িয়েছে মিডিয়া: বাতিল হয়নি ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা সময়সীমা কমিয়ে আনা হয়েছে বলে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’...

পুকুরঘাটে মুখ ধুতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্রী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য সারতে গিয়ে বজ্রপাতে তানজিনা আক্তার (১৭) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর পৌনে...

Related Articles

মাঝসমুদ্রে গাজামুখী ফ্লোটিলা বহরে ইসরায়েলি হামলায় নৌযান বিকল, আটকা শতাধিক যাত্রী

গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলি...

ট্রাম্পের সামনে ইরানে ‘সংক্ষিপ্ত ও শক্তিশালী’ অভিযানের ছক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের নতুন ও ভয়াবহ...

লন্ডনের রাস্তায় দুই ইহুদির উপর ছুরির কোপ! স্টারমারকে নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তির ওপর ভয়াবহ ছুরি...

ইরানে পুলিশের টহলদলে সশস্ত্র হামলা: নিহত ৩

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ওপর এক রক্তক্ষয়ী হামলার ঘটনা...