Home আন্তর্জাতিক নেপালে প্রেসিডেন্টের দৃঢ়তায় ঠেকল সামরিক শাসন ও রাজতন্ত্র
আন্তর্জাতিক

নেপালে প্রেসিডেন্টের দৃঢ়তায় ঠেকল সামরিক শাসন ও রাজতন্ত্র

Share
Share

নেপালে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেলের অবস্থানকে ঘিরে নানা গুজব ছড়িয়ে পড়েছিল। ৯ সেপ্টেম্বর রাতেই কাঠমান্ডুর রাস্তায় সহিংসতা ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে খবর আসে, প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন এবং দেশ রাজতন্ত্রে ফিরে যেতে পারে। এমনকি ভারতের কয়েকটি সংবাদমাধ্যমও এই দাবি প্রচার করেছিল। তবে শেষ পর্যন্ত প্রেসিডেন্টের কঠোর অবস্থানেই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়।

কাঠমান্ডুর জ্যেষ্ঠ সাংবাদিক কিশোর নেপাল দাবি করেন, সেনাপ্রধান প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বললেও তিনি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন। বরং প্রেসিডেন্ট সেনাপ্রধানকে বলেন, তাঁকে হত্যা করলেও আন্দোলনকারীদের ঘাড়ে দোষ চাপানো হবে, কিন্তু তিনি পদত্যাগ করবেন না। কিশোরের মতে, প্রেসিডেন্ট পদত্যাগ করলে নেপাল হয় সামরিক শাসন, নয়তো রাজতন্ত্রের দিকে ফিরে যেত। অন্যদিকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বিনোজ বস্নেত বলেন, সেনাপ্রধান ও প্রেসিডেন্ট যৌথভাবে সমাধানের পথ খুঁজেছেন এবং দেশকে উত্তাল অবস্থা থেকে বের করে আনতে কাজ করেছেন।

পরিস্থিতি সামাল দিতে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ করানো হয়। আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণ প্রজন্মের প্রতিনিধি ও নীতি–বিশ্লেষকদের মতে, সুশীলাকে সামনে আনার সিদ্ধান্ত ছিল কৌশলগত। এতে রাজতন্ত্রপন্থী শক্তির প্রচেষ্টা ভেস্তে যায়। তবে সুশীলার প্রধানমন্ত্রী হওয়া নিয়ে সাংবিধানিক বিতর্ক উঠেছে, কারণ সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নন এমন কেউ প্রধানমন্ত্রী হতে পারেন না। সংসদ ভেঙে দেওয়ার প্রক্রিয়াটিও আইন বিশেষজ্ঞদের মতে অসাংবিধানিক।

রাজনৈতিক বিশ্লেষক সি কে লাল মনে করেন, প্রেসিডেন্ট সংসদ ভাঙার দায় নিজের ওপর নিতে চাননি, তাই অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সুপারিশ মেনে তা করেছেন। অন্যদিকে নেপালের প্রভাবশালী সাংবাদিক কনক মণি দীক্ষিত বলেন, রাজতন্ত্র নিয়ে শঙ্কা থাকলেও প্রেসিডেন্টের ভূমিকাই সংকট মোকাবিলায় সবচেয়ে কার্যকর হয়েছে।

তবে প্রশ্ন থেকেই গেছে, ছয় মাসের মধ্যে নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে তা কতটা বাস্তবায়নযোগ্য। বড় দলগুলোও এই প্রক্রিয়াকে অসাংবিধানিক বলছে। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট পাওদেল আপাতত সামরিক শাসন ও রাজতন্ত্র ফেরার পথ রুখে দিলেও নেপালের রাজনৈতিক সংকট এখনো কাটেনি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসপাতালে নেওয়া হয়েছে সারজিস আলমকে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার...

অসত্য তথ্য ছড়িয়েছে মিডিয়া: বাতিল হয়নি ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা সময়সীমা কমিয়ে আনা হয়েছে বলে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’...

Related Articles

মাঝসমুদ্রে গাজামুখী ফ্লোটিলা বহরে ইসরায়েলি হামলায় নৌযান বিকল, আটকা শতাধিক যাত্রী

গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলি...

ট্রাম্পের সামনে ইরানে ‘সংক্ষিপ্ত ও শক্তিশালী’ অভিযানের ছক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের নতুন ও ভয়াবহ...

লন্ডনের রাস্তায় দুই ইহুদির উপর ছুরির কোপ! স্টারমারকে নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তির ওপর ভয়াবহ ছুরি...

ইরানে পুলিশের টহলদলে সশস্ত্র হামলা: নিহত ৩

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ওপর এক রক্তক্ষয়ী হামলার ঘটনা...