Home আন্তর্জাতিক দোহা সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর কঠোর অবস্থান
আন্তর্জাতিক

দোহা সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর কঠোর অবস্থান

Share
Share

কাতারের রাজধানী দোহায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) উদ্যোগে অনুষ্ঠিত জরুরি শীর্ষ সম্মেলনে মুসলিম দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে । সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সম্মেলনে প্রায় ৬০টি দেশের নেতা ও প্রতিনিধি অংশ নেন।

যৌথ ঘোষণায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে “কাপুরুষোচিত ও বেআইনি” আখ্যায়িত করা হয়। বলা হয়, এই পদক্ষেপ আঞ্চলিক শান্তি প্রক্রিয়ার জন্য বড় ধরনের বাধা এবং আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টাকে মারাত্মকভাবে দুর্বল করছে।

সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে একযোগে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। এছাড়া আন্তর্জাতিক আদালতে বিষয়টি উত্থাপন এবং আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তাবও করা হয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, “এই সম্মেলন আরব ও ইসলামি বিশ্বের ঐক্য ও সংহতির প্রতিফলন। ইসরায়েলের কর্মকাণ্ড রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ছাড়া আর কিছু নয়।”

এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) দোহায় আরব ও ইসলামি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে কাতারের নিরাপত্তাকে পুরো আরব ও ইসলামি বিশ্বের নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করা হয়। বৈঠকে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকি হিসেবে ধরা হয়।

গত ৯ সেপ্টেম্বর দোহায় যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে আসা হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, তারা সুনির্দিষ্টভাবে হামাস নেতৃত্বকে টার্গেট করেছে।

অন্যদিকে, হামাসের নেতারা বলেন, “এই হামলা প্রমাণ করে যে নেতানিয়াহুর সরকার শান্তি চায় না। বরং তারা সব ধরনের উদ্যোগ ব্যর্থ করতে চাইছে।”
দোহায় আবাসিক ভবনে চালানো ওই হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ। আন্তর্জাতিক মহল বলছে, এই ধরনের হামলা কেবল মানবিক বিপর্যয়কে আরও গভীর করবে এবং শান্তি আলোচনার পথ রুদ্ধ করবে।

ফিলিস্তিনে দীর্ঘদিনের অস্থিরতা নতুন মাত্রা পাচ্ছে কূটনৈতিক টানাপোড়েন ও যুদ্ধবিরতির ব্যর্থতায়। বিশেষজ্ঞদের মতে, ওআইসি’র এই সম্মেলন মুসলিম দেশগুলোর ঐক্য প্রদর্শন করলেও বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণই এখন বড় চ্যালেঞ্জ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজ প্রণালিতে নিজস্ব প্রযুক্তির ‘ডলফিন’ সাবমেরিন মোতায়েন করল ইরান

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা ও সমুদ্রপথে আধিপত্য বিস্তারের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল ইরান। কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-পথ ‘হরমুজ প্রণালি’-তে শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও...

ভারতে সম্পত্তির লোভে মা ও ভাইকে গুলি করে হত্যা

ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলায় পৈতৃক সম্পত্তি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে এক যুবক তার জন্মদাত্রী মা এবং ছোট ভাইকে গুলি করে হত্যা...

Related Articles

ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

যুক্তরাজ্য এবং তার মিত্র দেশগুলোতে ‘বৈরী তৎপরতা’ চালানো এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে...

ব্রিটিশ রাজনীতিতে চরম অস্থিরতা: কিয়ার স্টারমারের পদত্যাগের সময় চেয়ে ব্রিটিশ মন্ত্রিসভায় বিভক্তি

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের নেতৃত্ব এখন সুতোয় ঝুলছে। স্থানীয় নির্বাচনে দলের...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি নারীদের ওপর চলছে  ‘নীরব গণহত্যা’: নগ্ন তল্লাশির অভিযোগ

ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারীদের ওপর অমানবিক নির্যাতন, যৌন নিপীড়ন এবং পদ্ধতিগত...

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারালেন দুই বাংলাদেশি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ক্রমবর্ধমান আগ্রাসনের বলি হলেন আরও দুই বাংলাদেশি রেমিট্যান্স...