Home বিনোদন মুক্তির দুই দিনে ৫৫ কোটি আয় করল এই ছবি
বিনোদন

মুক্তির দুই দিনে ৫৫ কোটি আয় করল এই ছবি

Share
Share

মালয়ালম সিনেমা ‘লোকাহ: চ্যাপ্টার ১’-এর সফলতার পরে এবার দক্ষিণী সিনেমা ‘মিরাই’ বক্স অফিসে ঝড় তুলেছে। কার্তিক ঘাট্টামানেনির পরিচালিত তেলেগু ছবিটি শুক্রবার মুক্তির পর মাত্র দুই দিনে ৫৫ কোটি রুপি আয় করেছে। প্রথম দিনের আয় ছিল ১৩ কোটি রুপি, যা দ্বিতীয় দিনে বেড়ে ১৪ দশমিক ৫ কোটি রুপি হয়েছে। ভারতের ছুটির দিন আজ রোববার ছবিটির আয় আরও বাড়ার আশা করা হচ্ছে।

সিনেমার মূল কাহিনিতে বেদা প্রজাপতি (তেজা সাজ্জা) ভাগ্যগুণে ‘সুপার যোদ্ধা’ হিসেবে আবির্ভূত হন। তার প্রতিপক্ষ মহাবীর লামা বা ‘ব্ল্যাক সোর্ড’ (মঞ্চু মনোজ) অমরত্বের রহস্য বহন করা সম্রাট অশোকের নয়টি গ্রন্থ দখল করতে চায়। বেদার হাতে আসে ভগবান রামের অলৌকিক অস্ত্র ‘মিরাই’, যার মাধ্যমে সে মহাবীরকে রুখে দাঁড়ায়। গল্পের সমাপ্তি সিকুয়েলের সম্ভাবনার আভাস দিয়ে শেষ হয়।

প্রকাশের পর সিনেমাটি সাধারণ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তেজা সাজ্জার অভিনয়, ট্রেন অ্যাকশন, যুদ্ধের দৃশ্য এবং বেদার পরিচয় প্রকাশের দৃশ্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে। গৌর হরির আবহসংগীতও সমালোচকদের নজর কাড়েছে। চিত্রগ্রাহক থেকে পরিচালক হয়ে ওঠা কার্তিক ঘাট্টামানেনিও প্রশংসা কুড়িয়েছেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান ভারতের

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে ইরানে অবস্থানরত নিজ নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে ভারত। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর প্রথমবারের...

ছেলেকে মাদরাসায় রাখতে যাচ্ছিলেন বাবা,পথে গুলি করে হ/ত্যা

পাবনায় ছেলের সামনে আলী হোসেন (৫৩) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাতটার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া...

Related Articles

দ্বিতীয়বার মা হলেন বুবলি, বাবা কে?

চিত্রনায়ক শাকিব খান দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হয়েছেন। গত ১১...

বিজয়পন্থীদের অনলাইন ট্রোলিংয়ে গর্ভপাতের অভিযোগ অভিনেত্রী জুলির

দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা ও থালাপতি বিজয়–কে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি...

ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ‘ট্রাম্প’ বানান ভুল করল চিড়িয়াখানা কর্তৃপক্ষ

রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় স্থান পাওয়া ভাইরাল অ্যালবিনো জাতের সাদা মহিষ...

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, ভিডিও ঘিরে কেন এত আলোচনা?

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ভিডিও, যেখানে...