Home আন্তর্জাতিক নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২
আন্তর্জাতিক

নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২

Share
Share

নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভের সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া ভবনগুলোতে তল্লাশি চালিয়ে নতুন করে মরদেহ উদ্ধার করা হচ্ছে। আহত হয়েছেন অন্তত দুই হাজারের বেশি মানুষ।

গত সোমবার ও মঙ্গলবার টানা দুই দিন ধরে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বহু সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সহিংসতার জের ধরে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে বিভিন্ন কারাগার থেকে হাজারো আসামি পালিয়ে যায়। এর মধ্যে প্রায় সাড়ে তিন হাজারকে পুনরায় আটক করা গেলেও এখনো ১০ হাজারের বেশি বন্দী পলাতক রয়েছে। চিতওয়ান জেলা কারাগার থেকে ৭৪০ জন পালিয়েছিলেন, যাঁদের মধ্যে কেবল আংশিক সংখ্যককে ধরা সম্ভব হয়েছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে তথ্য দিলে স্থানীয় থানায় জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। দেশজুড়ে এখনো উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক...

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে...

Related Articles

লন্ডনে সিলেটি বংশোদ্ভূত তরুণ তানভীরুল খুন, তদন্তে নতুন মোড়

যুক্তরাজ্যের বাকিংহামশায়ারের ব্লেচলিতে ছুরিকাঘাতে নৃশংসভাবে নিহত ২৬ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি তরুণ মোহাম্মদ...

সুদানে আদালতে ভয়াবহ ড্রোন হামলা, প্রাণ হারালেন অন্তত ৩৫ জন

গৃহযুদ্ধে জর্জরিত উত্তর পূর্ব আফ্রিকার দেশ সুদানে এবার এক ভয়াবহ ড্রোন হামলায়...

ট্রাম্পের শান্তি পরিকল্পনার পরই গাজায় ইসরায়েলি তাণ্ডব, একদিনে নিহত ১৯

গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনা...

ইউরোপজুড়ে তাপদাহে ড্যানিউবের পানি হ্রাস, ভেসে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি যুদ্ধজাহাজ

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপদাহের প্রভাবে শুকিয়ে যাওয়া ড্যানিউব নদীর বুকে ভেসে উঠেছে...