Home জাতীয় বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম গ্রেপ্তার
জাতীয়

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম গ্রেপ্তার

Share
Share

ঢাকা: বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে প্রতারণার অভিযোগে এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিমকে (৫৫) রাজধানীর মিন্টো রোড এলাকা থেকে আটক করেছে পুলিশ। পরে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আগামী সোমবার তাঁর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

পুলিশ জানায়, শনিবার সকালে একটি প্রাডো গাড়িতে করে মিন্টো রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এনায়েত করিম। জিজ্ঞাসাবাদের সময় সন্তোষজনক জবাব দিতে না পারায় তাঁকে আটক করা হয়। তাঁর পাসপোর্টের তথ্য অনুযায়ী, তিনি মার্কিন নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, তিনি একটি বিশেষ দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন এবং বাংলাদেশে সরকার পরিবর্তনের লক্ষ্য নিয়ে এসেছেন।

গোয়েন্দা সূত্রের দাবি, তিনি নিজেকে সিআইএর দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান হিসেবে পরিচয় দিতেন। সেই পরিচয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক করে রাষ্ট্রক্ষমতায় পৌঁছানোর স্বপ্ন দেখাতেন। ২০১৮ সালের নির্বাচনের আগেও দেশের বাইরে একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল।

আদালতে জমা দেওয়া পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এনায়েত করিম ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকায় আসেন। প্রথমে সোনারগাঁও হোটেলে থাকলেও পরে গুলশানে অবস্থান করেন। দীর্ঘদিন ধরেই তিনি প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ও তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল।

এনায়েত করিমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। তিনি বলেন, “তাঁকে মূলত ডিবি ও এসবি যৌথভাবে আটক করেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।”

প্রথম আলোর পূর্ববর্তী প্রতিবেদনে উঠে এসেছে, এনায়েত করিম একাধিকবার রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ক্ষমতার স্বপ্ন দেখিয়েছেন এবং বিনিয়োগের নামে অর্থ হাতিয়ে নিয়েছেন। ২০১৯ সালে পোশাক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এই ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টিকে উচ্চ গুরুত্বে তদন্ত করছে এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কোস্টগার্ড আটকের পর ৪ মাস ধরে গুম মিরাজ, প্রতিবাদ করে জেল খেটেছেন মা-স্ত্রী-বোন

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মণি ঠোটা গ্রামের মৎস্যজীবী মিরাজ শেখ (৩০) নিখোঁজ রয়েছেন প্রায় পৌনে চার মাস (১১২ দিন) ধরে। গত ১০ এপ্রিল সন্ধ্যায়...

বার্সেলোনা অধ্যায় শেষ, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রাশফোর্ড

বার্সেলোনায় এক মৌসুম ধারে খেলার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। কাতালান ক্লাবকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন...

Related Articles

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন...

চব্বিশের ৪ঠা অগাস্ট এক থানায় ১৫জন পুলিশ হত্যার পর কী হয়েছে?

২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলার সময় জীবনের আশা ছেড়ে...

রাষ্ট্রপতি পদের আলোচনায় এবার হেভিওয়েট তিন নাম

নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হচ্ছে। এ প্রেক্ষাপটে বিএনপির...

রপ্তানিতে মন্দায়ও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা, অর্জন নিয়ে সংশয়

গত অর্থবছরে পণ্য রপ্তানি আয় কমলেও চলতি ২০২৬–২৭ অর্থবছরে ১৫ শতাংশ প্রবৃদ্ধির...