Home আন্তর্জাতিক গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত ৬২
আন্তর্জাতিক

গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত ৬২

Share
Share

গাজায় ইসরায়েলি বিমান হামলায় একদিনে অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৪৯ জন। নির্বিচারে বোমাবর্ষণে বহু ভবন মাটির সঙ্গে মিশে গেছে, ধ্বংস হয়েছে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলভিত্তিক আশ্রয়কেন্দ্রও। এতে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৬ হাজার মানুষ।

রোববার (১৪ সেপ্টেম্বর) একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, শনিবারের তীব্র হামলায় গাজা সিটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, শুধু ওই শহর থেকেই অন্তত ৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ফলে অবরোধ ও ধারাবাহিক হামলার মধ্যে গাজার মানুষের জীবনযাত্রা এখন চরম মানবিক সংকটে পড়েছে।

আল-শিফা হাসপাতালের প্রধান ডা. মুহাম্মদ আবু সালমিয়া জানান, মানুষ এক স্থান থেকে আরেক স্থানে আশ্রয়ের চেষ্টা করছে। তবে দক্ষিণের আল-মাওয়াসি ক্যাম্প ও দেইর আল-বালাহ এলাকাগুলোতে ইতোমধ্যেই অতিরিক্ত ভিড় এবং বারবার হামলার কারণে সেখানেও নিরাপদ আশ্রয় মিলছে না। এ কারণে অনেকে আবার গাজা সিটিতেই ফিরে যাচ্ছেন। বর্তমানে প্রায় ৯ লাখ মানুষ এখনও ওই শহরে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ইসরায়েলি সেনারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দাবি করেছে, গাজা সিটি থেকে ইতোমধ্যে আড়াই লাখের বেশি মানুষ পালিয়েছে।
জাতিসংঘের আশ্রয়কেন্দ্র ধ্বংস হওয়ায় নিরাপত্তাহীনতা আরও বেড়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, অবরুদ্ধ এই উপত্যকায় সাধারণ মানুষ এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।
সূত্র: আল জাজিরা ও আন্তর্জাতিক গণমাধ্যম

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৯ সেপ্টেম্বর) টানা সাড়ে ৬ ঘণ্টা রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নর্দান...

ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’ রেখেছে বাংলাদেশ, আঘাত হানবে কবে?

বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। উত্তর আন্দামান সাগর ও আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি)...

Related Articles

ইরান যুদ্ধে জড়িয়ে দিশেহারা যুক্তরাষ্ট্র, তথ্য ফাঁসে ক্ষুব্ধ ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৩৬০ কোটি...

হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার খবর, ‘বড় সিদ্ধান্তের’ ইঙ্গিত ট্রাম্পের

ইরান যুদ্ধকে কেন্দ্র করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা তৈরি...

মসজিদে হারামের বর্তমান ১০ ইমাম, জানুন তাঁদের পরিচয়

পবিত্র মসজিদে হারাম বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও...

মক্কায় হামলাকে ‘গুরুতর অপরাধ’ বললেন মসজিদে নববী ও আল-হারামের ইমাম

সৌদি আরবের মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম) ও মদিনার মসজিদে নববীর...