Home বিনোদন চলচ্চিত্র সাধারণ থেকে ঢাকাই সিনেমার নবাব আনোয়ার হোসেন
চলচ্চিত্রবিনোদন

সাধারণ থেকে ঢাকাই সিনেমার নবাব আনোয়ার হোসেন

Share
Share

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি ছিলেন এক অনন্য নাম—আনোয়ার হোসেন। আজ তাঁর মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের এই দিনে ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় এই অভিনেতা না–ফেরার দেশে চলে যান। দীর্ঘ পাঁচ দশকের অভিনয়জীবনে প্রায় সাড়ে তিন শতাধিক চলচ্চিত্রে কাজ করে খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করলেও আজ তিনি প্রায় বিস্মৃতির অতলে হারিয়ে গেছেন।

১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুরের মুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করা আনোয়ার হোসেন শৈশব থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। কলেজে পড়াকালীন নাটকে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তাঁর শিল্পীজীবন। ১৯৫৯ সালে মঞ্চে অভিনয় দিয়ে যাত্রা শুরু করে দ্রুতই তিনি জায়গা করে নেন রেডিও, থিয়েটার ও চলচ্চিত্রে।

১৯৬৭ সালে ‘নবাব সিরাজউদ্দৌলা’ চলচ্চিত্রে নবাবের চরিত্রে অভিনয় করে পান ব্যাপক খ্যাতি। দেশপ্রেমিক নবাবের যন্ত্রণা দর্শকদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। এরপর ধারাবাহিকভাবে ‘সূর্যস্নান’, ‘জীবন থেকে নেয়া’, ‘জয় বাংলা’, ‘অরুণোদ্বয়ের অগ্নিসাক্ষী’, ‘লাঠিয়াল’, ‘পালঙ্ক’, ‘গোলাপী এখন ট্রেনে’সহ অসংখ্য চলচ্চিত্রে তাঁর অনবদ্য অভিনয় তাঁকে অমর করে রাখে।

বিভিন্ন ধারার চরিত্রে সমান দক্ষতায় অভিনয় করে তিনি পেয়েছেন একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা ও নিগার পুরস্কারসহ বহু স্বীকৃতি। তবে জীবদ্দশায় চলচ্চিত্রের প্রতি নিবেদিত প্রাণ এ অভিনেতার প্রতি শিল্পীসমাজের অবহেলা তাঁকে কষ্ট দিয়েছে। মৃত্যুর পরও সেই বিস্মৃতি যেন রয়ে গেছে।

ঢাকাই সিনেমার ইতিহাস লিখতে গেলে ‘নবাব’খ্যাত এই কিংবদন্তি অভিনেতার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবুও প্রশ্ন থেকে যায়—আজ কেন তিনি এতটা উপেক্ষিত?

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন

করের আওতা বাড়াতে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বিদ্যমান ব্যাংক হিসাব সচল রাখতেও...

দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয় সংসদে উত্থাপন, এমপি এম এ মালিককে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ধন্যবাদ

জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিককে ধন্যবাদ জানিয়েছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব। এক...

Related Articles

দ্বিতীয়বার মা হলেন বুবলি, বাবা কে?

চিত্রনায়ক শাকিব খান দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হয়েছেন। গত ১১...

বিজয়পন্থীদের অনলাইন ট্রোলিংয়ে গর্ভপাতের অভিযোগ অভিনেত্রী জুলির

দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা ও থালাপতি বিজয়–কে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি...

ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ‘ট্রাম্প’ বানান ভুল করল চিড়িয়াখানা কর্তৃপক্ষ

রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় স্থান পাওয়া ভাইরাল অ্যালবিনো জাতের সাদা মহিষ...

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, ভিডিও ঘিরে কেন এত আলোচনা?

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ভিডিও, যেখানে...