Home অর্থনীতি অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে আয়ের বিপরীতে ব্যয় বেশি ১৯০০ শতাংশ
অন্যান্যঅর্থনীতি

সরকারি প্রতিষ্ঠানে আয়ের বিপরীতে ব্যয় বেশি ১৯০০ শতাংশ

Share
Share

দেশের একমাত্র সরকারি কাচ কারখানা উসমানিয়া গ্লাস শিট টানা লোকসানে জর্জরিত হয়ে দুই বছর ধরে বন্ধ। চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত এ কারখানার সর্বশেষ উৎপাদন থেমে যায় ২০২৩ সালের আগস্টে দ্বিতীয় ফার্নেসের আয়ুষ্কাল শেষ হওয়ার পর। এর আগেই প্রতিষ্ঠানটি এক দশকেরও বেশি সময় ধরে লোকসান গুনে আসছিল।

কোম্পানির আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে পণ্য বিক্রি করে আয় হয়েছে মাত্র ২ লাখ ৩৪ হাজার টাকা, কিন্তু খরচ হয়েছে প্রায় ৪৬ লাখ টাকা। অর্থাৎ প্রতি ১ টাকা আয়ের বিপরীতে ব্যয় হয়েছে প্রায় ২০ টাকা। ২০২৩-২৪ অর্থবছরেও একই চিত্র—আয় ছিল ২ কোটি ২০ লাখ টাকা, খরচ ১০ কোটি ৭৩ লাখ টাকা। এক দশক ধরে এমন ঘাটতিতে থেকে প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখেনি। সর্বশেষ ২০১৩-১৪ অর্থবছরে প্রায় ৪ কোটি টাকার মুনাফা হয়েছিল।

অবস্থা এতটাই নাজুক যে বর্তমানে কারখানাটি কাঁচামাল ও পুরোনো যন্ত্রাংশ বিক্রি করে সামান্য আয় করছে। ব্যয়ের অর্ধেকই যাচ্ছে বেতন-ভাতায়। বর্তমানে ১০৫ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন দেওয়া হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ঋণের টাকায়। গত বছরের জুন পর্যন্ত বিসিআইসির কাছে ঋণের পরিমাণ দাঁড়ায় ৩৩ কোটি টাকার বেশি। সব মিলিয়ে উসমানিয়ার দায় এখন ৬১ কোটি টাকারও বেশি।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, বাজারে প্রতিযোগিতায় টিকতে না পারার মূল কারণ পুরোনো প্রযুক্তি ও জরাজীর্ণ যন্ত্রপাতি। বেসরকারি প্রতিষ্ঠানগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একই দামে উন্নত মানের কাচ সরবরাহ করছে। ফলে সরকারি প্রতিষ্ঠান হয়েও উসমানিয়ার পণ্যের চাহিদা নেই।

গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করেন, পুরোনো প্রযুক্তি দিয়ে উৎপাদনে ফেরানো সম্ভব হলেও বাজারে টেকসই হবে না উসমানিয়া। তাঁর মতে, দায়দেনা মিটিয়ে এই জায়গায় বেসরকারি অংশীদারিত্বে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা অন্য কোনো শিল্প স্থাপন করা যেতে পারে।

এদিকে বিসিআইসিও নিজেই লোকসানে জর্জরিত। ২৮ বছরের মধ্যে ২৪ বছরই লোকসান দিয়েছে প্রতিষ্ঠানটি। সর্বশেষ অর্থবছরে তাদের লোকসান ছিল রেকর্ড ৯১৩ কোটি টাকা। ফলে উসমানিয়ার মতো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে অন্তঃসত্ত্বা নারীদের পুষ্টিকর খাবারের প্যাকেটে মৃত সাপ, তীব্র ক্ষোভ ও উদ্বেগ

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সরকারি পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় বিতরণ করা খাদ্যের নিরাপত্তা নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি ও চরম গাফিলতির অভিযোগ উঠেছে। রাজ্যের পন্ধুর্না...

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পার্টনার’ প্রকল্পের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Related Articles

শেয়ারবাজারের ‘ডাস্টবিনে’ রহস্যময় লেনদেন, আলোচনায় হিরু-সাকিবের কোম্পানি

শেয়ারবাজারের ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) মার্কেটকে দীর্ঘদিন ধরেই ‘ডাস্টবিন’ হিসেবে আখ্যায়িত করা হয়। কারণ,...

চাকরির স্বপ্ন অপূর্ণ, উদ্যোক্তা হয়ে সফল মাহমুদা খুশি

মো. গোলাম কিবরিয়া রাজশাহী প্রতিনিধি রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি সাধারণ গ্রামে বেড়ে...

নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ ও চামড়াজাত পণ্য আমদানি বাড়ানোর আহ্বান

রাজধানীর খাদ্য মন্ত্রণালয়ে রোববার খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর সঙ্গে...

নতুন বাজেটে নিত্যপণ্যে বাড়তি করের আশঙ্কা, বাড়তে পারে জনভোগান্তি

কঠিন অর্থনৈতিক বাস্তবতার মধ্যেই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তুত করছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে...