Home জাতীয় অপরাধ আখাউড়ায় বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

আখাউড়ায় বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মো. নাছির উদ্দিন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজি উদ্ধার করা হয়।

গ্রেফতার নাছির উদ্দিন কসবা উপজেলার বিষ্ণাউড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে জেলা পুলিশের একটি বিশেষ টিম আখাউড়ার ধরখার এলাকার চান্দপুর বাজারের উঁচা ব্রিজের কাছে অবস্থান নেয়। এ সময় একটি পুরনো নম্বরবিহীন সিএনজি দেখে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি চালিয়ে সিএনজির ভেতর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং নাছির উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশের ভাষ্যমতে, কৌশলে গাঁজা নিয়ে গন্তব্যে পৌঁছানোর আগেই তাকে আটক করা সম্ভব হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ৫০ কেজি গাঁজাসহ এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও সিএনজি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সম্প্রতি সীমান্তঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের প্রবাহ বাড়ছে। এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পশ্চিমবঙ্গে মসজিদের লাউডস্পিকার অপসারণ নিয়ে বিতর্ক, পুলিশি চাপের অভিযোগ

পশ্চিমবঙ্গে মসজিদে আজানের জন্য ব্যবহৃত লাউডস্পিকার অপসারণকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন মুসলিম সংগঠন ও মসজিদ পরিচালনা...

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে গোসল করতে নেমে ইয়াছিন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে...

Related Articles

সন্তান জন্মের পর নতুন মায়ের পাতে থাকুক যেসব খাবার

সন্তান জন্মের পর মায়ের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে। নবজাতকের যত্নের পাশাপাশি নিজের...

‘ভারতের মাটিতে শেখ হাসিনার হুমকি-ধমকির দায় ভারত এড়াতে পারে না’

ভারতে অবস্থান করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে শেখ হাসিনার হুমকি-ধমকির ঘটনায়...

এক সপ্তাহ এগিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা, শুরু ৮ ডিসেম্বর

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। নতুন সূচি...

‘রাজনীতির বাল্যশিক্ষা স্কুলের ছাত্র হয়ে প্রফেসরের মতো আচরণ করা ঠিক নয়’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘রাজনীতির বাল্যশিক্ষা স্কুলের ছাত্র হয়ে যখন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের...