Home আন্তর্জাতিক গাজায় সংঘর্ষ, হামাসের হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত
আন্তর্জাতিক

গাজায় সংঘর্ষ, হামাসের হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত

Share
Share

গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংঘর্ষে আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। নিহতরা একই ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ইসরায়েলি সামরিক সূত্রে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানা গেছে, উত্তর গাজায় লড়াই চলাকালীন সময়ে হামাসের আক্রমণে এই চার সেনা প্রাণ হারান। তারা ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের সদস্য। হামলার সময় গাজা শহরের একটি সুরক্ষিত অবস্থান লক্ষ্য করা হয়েছিল। সামরিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে ৯০৪ জনে দাঁড়িয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার একদিনে অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৩২ জন গাজা শহরে মারা গেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরও ছয়জনের মৃত্যু হয়েছে ক্ষুধা ও অপুষ্টিতে, তাদের মধ্যে দুজন শিশু। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন ফিলিস্তিনি সাংবাদিক ওসামা বালউশাও রয়েছেন।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানাচ্ছেন, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রায় ২৫০ সাংবাদিক নিহত হয়েছেন, যারা সবাই ফিলিস্তিনি। ইসরায়েল এখনও বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশের অনুমতি দিচ্ছে না। আধুনিক ইতিহাসে এটি সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী সংঘাত বলে অভিহিত করা হচ্ছে।

ইসরায়েলের নিয়মিত বোমা হামলা ও সাহায্য অবরোধের কারণে গাজায় মানবিক সংকট তৈরি হয়েছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসকরা আহত ও ক্ষুধার্তদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ

ঘনঘন লোডশেডিং দূর, গ্যাস–সংকট নিরসন, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহার, বিদ্যুতের মূল্য সহনীয় পর্যায়ে আনা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল...

ডেভিড ইমন–ধামা ইলিয়াস রিমান্ডে, ভারী অস্ত্রের খোঁজে অভিযান অব্যাহত

  আলোচিত হত্যা ও চাঁদাবাজির একাধিক ঘটনায় ব্যবহৃত অত্যাধুনিক ভারী অস্ত্রের সন্ধান এখনো পায়নি পুলিশ। শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ওরফে ডেভিড...

Related Articles

পশ্চিমবঙ্গে মসজিদের লাউডস্পিকার অপসারণ নিয়ে বিতর্ক, পুলিশি চাপের অভিযোগ

পশ্চিমবঙ্গে মসজিদে আজানের জন্য ব্যবহৃত লাউডস্পিকার অপসারণকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক...

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মোদি–নেতানিয়াহুর ফোনালাপ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিফোনে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক...

জেন–জি ভোটারদের টানতে ইনস্টাগ্রাম রিলে ভরসা মোদি–বিজেপির

চাকরি ও শিক্ষার সুযোগের সংকট নিয়ে ভারতের তরুণদের ক্ষোভ রাজপথে গড়ানোর পর...

পাকিস্তানে বিদেশি সাংবাদিকদের ওপর নতুন বিধিনিষেধ, স্বাধীন গণমাধ্যম নিয়ে উদ্বেগ

দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান সরকার। একই...