Home আঞ্চলিক কক্সবাজার সৈকতে মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কক্সবাজার সৈকতে মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার

Share
Share

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিমের ভাতিজা জুহায়ের আয়মানের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে পৌরসভার সমিতিপাড়া সৈকত এলাকায় মরদেহটি ভেসে আসে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে আয়মানসহ তিনজন পর্যটক সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন। হঠাৎ স্রোতে ভেসে গেলে উপস্থিত লোকজনের চিৎকারে লাইফগার্ড কর্মীরা দ্রুত উদ্ধার অভিযানে নামে। এসময় দু’জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হন আয়মান। দীর্ঘ তল্লাশি চালিয়েও রাত ১২টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরে সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা সমিতিপাড়া সৈকত থেকে আয়মানের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

নিহত জুহায়ের আয়মান বগুড়া পৌরসভার কাটনাপাড়ার বাসিন্দা শরিফুল ইসলাম ও মনিরা সুলতানা দম্পতির ছেলে। এসএসসি পরীক্ষা শেষ করে পরিবারের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন তিনি।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম খান বলেন, “একটি আনন্দভ্রমণ যে এভাবে শোকের ঘটনায় পরিণত হলো, তা অত্যন্ত দুঃখজনক। পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।”

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “সৈকতে লাল পতাকা উত্তোলিত স্থানে নামা বিপজ্জনক। লাইফগার্ড ও বিচকর্মীদের নির্দেশনা মেনে চললে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তরুণদের আন্দোলনের রেশ কাটছে না মোদি সরকারের

ভারতে তরুণদের টানা আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এর রাজনৈতিক প্রভাব কাটিয়ে উঠতে পারছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির...

ক্রিট উপকূলে ৪৮ ঘণ্টায় ২০২ অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিটের উপকূল থেকে ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের বেশির ভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক।...

Related Articles

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের আউটার সিগন্যালে ট্রেনে কাটা পড়ে এক দম্পতির করুণ...

ইঁদুর ও উইপোকার পেটে কৃষকের ২ লাখ টাকা: স্বর্বস্ব হারিয়ে দিশাহারা পরিবার

স্ত্রী ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের আশায় কষ্টার্জিত আয়ের প্রতিটি টাকা একটু একটু...

আলিয়া মাদ্রাসা এলাকায় আবারও সংঘর্ষের আশঙ্কা, পুলিশ মোতায়েন

রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।...

সন্তান জন্মের পর নতুন মায়ের পাতে থাকুক যেসব খাবার

সন্তান জন্মের পর মায়ের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে। নবজাতকের যত্নের পাশাপাশি নিজের...