Home জাতীয় অপরাধ কক্সবাজারে অটোচালক খুনের আসামি মহিপুরে গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কক্সবাজারে অটোচালক খুনের আসামি মহিপুরে গ্রেফতার

Share
Share

কক্সবাজারের অটোচালক হত্যা মামলার মূল আসামি ইব্রাহিমকে পটুয়াখালীর মহিপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মহিপুর থানার সদর ইউনিয়নের বিপিনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার ইব্রাহিম কক্সবাজার সদর থানার উল্টাখালী এলাকার বাসিন্দা মো. ইউনুছের ছেলে।

চলতি বছরের ২ আগস্ট অটোরিকশাচালক মো. সোহেল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে রামুর রশিদনগর ইউনিয়নের উল্টখালী এলাকায় একটি নালায় তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের বাবা বাদী হয়ে ৪ আগস্ট রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামি ইব্রাহিম পলাতক ছিলেন।

র‌্যাব জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর ইব্রাহিম অবশেষে পটুয়াখালীর মহিপুরে আত্মগোপন করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে আত্মগোপনে আওয়ামী লীগের ৭০ নেতা, যোগাযোগ চলছে দেশে

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক নেতা ভারতে চলে যান। গত দুই বছরে তাঁদের অনেকে কলকাতা ও আশপাশের এলাকায় অবস্থান করেছেন। কেউ...

সোমবার এসএসসি ও সমমানের ফল, অপেক্ষায় ১৮ লাখের বেশি শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী সোমবার (১০ আগস্ট)। এর মাধ্যমে প্রায় আড়াই মাসের অপেক্ষার অবসান হতে যাচ্ছে...

Related Articles

কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার...

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের আউটার সিগন্যালে ট্রেনে কাটা পড়ে এক দম্পতির করুণ...

ইঁদুর ও উইপোকার পেটে কৃষকের ২ লাখ টাকা: স্বর্বস্ব হারিয়ে দিশাহারা পরিবার

স্ত্রী ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের আশায় কষ্টার্জিত আয়ের প্রতিটি টাকা একটু একটু...

আলিয়া মাদ্রাসা এলাকায় আবারও সংঘর্ষের আশঙ্কা, পুলিশ মোতায়েন

রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।...