Home রাজনীতি আওয়ামী লীগ ৬ মাস আ.লীগ, ৬ মাস বিএনপি, দিদি কিন্তু দেখিয়ে দিলেন: অপুকে পরীমণি!
আওয়ামী লীগজাতীয়বিএনপিরাজনীতি

৬ মাস আ.লীগ, ৬ মাস বিএনপি, দিদি কিন্তু দেখিয়ে দিলেন: অপুকে পরীমণি!

Share
Share

চিত্রনায়িকা অপু বিশ্বাস হঠাৎই কুষ্টিয়ার খোকসায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উপস্থিত হয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নায়িকা এবার বিরোধী শিবিরের আয়োজনে গিয়ে বক্তৃতা দেওয়ায় সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।

গত ৪ সেপ্টেম্বর খোকসা উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হন অপু বিশ্বাস ও অভিনেতা নিরব হোসেন। স্থানীয় বিএনপি নেতা রিপন হোসেনের আমন্ত্রণে তারা মঞ্চে ওঠেন।

বক্তব্যে অপু বলেন, “আমি শিল্পী, এটাই আমার পরিচয়। আপনাদের ভালোবাসাই আমাকে এত দূর টেনে এনেছে।” তিনি আয়োজক রিপন হোসেনের প্রশংসা করে আরও বলেন, “তিনি আপনাদের সেবা করতে চান, আপনারাও যেন তাকে সেই সুযোগ দেন।”

অপু বিশ্বাসের এমন উপস্থিতি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কারণ, এর আগে তিনি আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন এবং সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় ছিলেন।

এই প্রসঙ্গে মুখ খুলেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ৫ সেপ্টেম্বর ফেসবুকে তিনি লিখেন,“আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামিলীগ ৬ মাস বিএনপি—পল্টিবাজ, সুবিধাবাদি কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা!”

তার এ মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়। অনেকেই একমত পোষণ করে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ এটিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবেও দেখছেন

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পিএমখালীতে খাল পুনঃখনন দিয়ে শুরু সফর

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) এক দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল...

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের পৃথক র‍্যালিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, রং ছোড়াছুড়ি,...

Related Articles

আজ পয়লা আষাঢ়: বর্ষার আগমনে প্রকৃতিতে নতুন সুর

আল আমিন খোকন, রাজবাড়ী গ্রীষ্মের তপ্ততা পেরিয়ে আজ নেমেছে স্বস্তির বৃষ্টি। আজ...

বর্ষা এলেই বাড়ে ভয়, উৎকণ্ঠায় টেকনাফ পাহাড়ের ঢালে বসবাসকারী মানুষ

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ বর্ষা মৌসুম শুরু হলেই কক্সবাজারের টেকনাফের পাহাড় ও...

মাত্র ৩০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দিতে চান ঢাকা উত্তর সিটি্র মেয়র প্রার্থী শামীম আহমদ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস সমর্থিত মেয়র প্রার্থী শামীম আহমদ...

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...